Partha Chatterjee : জেলফেরত পার্থর পুজো কাটবে ঘরবন্দি হয়েই, বোধনে ব্রাত্য মমতার পুরনো সৈনিকরা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্গাপুজোয় জনসংযোগে যে তৃণমূল কংগ্রেস আলাদা উৎসবের পরিবেশ তৈরি করত, এবার তার বিপরীত ছবি (Partha Chatterjee)। পালাবদলের পর প্রথম পুজোয় কার্যত ‘ভ্যানিশ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা নিজে একটি পুজোও এবার উদ্বোধন করেননি, শুধু পাড়ার পুজো কালীঘাট মিলন সংঘে দুই খুদেকে (Partha Chatterjee) দিয়ে ফিতে কাটিয়েছেন।
তৃণমূলের জন্মলগ্নের চার স্তম্ভ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায়। কালীঘাটের একচালা ঘরে মা তারার (Partha Chatterjee) পা ছুঁয়ে তাঁরা শপথ নিয়েছিলেন কেউ কাউকে ছেড়ে যাবেন না। সেই প্রসঙ্গ টেনেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই দল আর উঠে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। মমতা ভুল থেকে শিক্ষা নিল না। আগেও ভুল করেছে, যখনই যে ডুবেছে তার হাত ছেড়ে দিয়েছে।” (Partha Chatterjee) তাঁর সংযোজন, “মুকুলকে খুব মিস করছি। ও থাকলে এই ক্রাইসিস হয়তো সামলে দিতে পারত। মমতার আশপাশে যারা ছিল তারা ভুল বুঝিয়েছে, এখনও বোঝাচ্ছে।”
নাকতলা উদয়ন সংঘের প্রাক্তন কর্তা (Partha Chatterjee) পার্থ এখন নিজের বাড়িতেই থাকছেন। কোনও পুজোর সঙ্গে যুক্ত নন, কোনও উদ্বোধনের আমন্ত্রণও নেই। একই ছবি বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের ক্ষেত্রেও। তিনি কলেজ স্কোয়ার পুজোর সভাপতি, কিন্তু থাকছেন না। অভিযোগ, পুজোর খুঁটিপুজো করেছেন বিজেপি (Partha Chatterjee) নেতা শমীক ভট্টাচার্য, সেখানে বিজেপি কর্তৃত্ব ফলাচ্ছে। তাই তিনি দিল্লির করোলবাগের পুজোয় যাচ্ছেন। তাঁর কথায়, “খামোখা অপমানের মধ্যে পড়ার থেকে দিল্লি ভালো।”
প্রাক্তন রাজ্য সভাপতি সুব্রত বক্সী অসুস্থ, (Partha Chatterjee) কিছু মাস আগেই অস্ত্রোপচার হয়েছে। বাড়ি থেকে বেরোচ্ছেন না। ভাই সন্দীপ বক্সী জানিয়েছেন, মাঝে মাঝে পাড়ার ‘ঐকতান’ পুজোয় এসে বসছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারেও (Partha Chatterjee) কোনও পুজো উদ্বোধনের সূচি নেই। অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের নামও তাঁদের তারকা পুজো সুরুচি সংঘ ও চেতলা অগ্রণী থেকে কার্যত মুছে গিয়েছে। শহর-জেলার পুজোগুলিতে বিজেপির ‘দখলদারির’ অভিযোগ (Partha Chatterjee) তুলেছে তৃণমূল। আর এই পট পরিবর্তনের আবহেই এবারের দুর্গাপুজো মমতার পুরনো সৈনিকদের জন্য অনেক বেশি নিঃসঙ্গ ও অন্যরকম।
