আজকের দিনেখেলা

এবার কি অবসরের পথে নোভাক জোকোভিচ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ। গতকাল রবিবার ১ লা ফেব্রুয়ারি কার্লোস আলকারাজের কাছে চার সেটের লড়াইয়ে ইঙ্গিত পুণ্য মন্তব্য করলেন ৩৮ বছর বয়সী এই তারকা । যা অবসরের জল্পনাকে আরো একবার উসকে দিল ।

নিজের ২৫ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে গত রবিবার রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২২ বছর বয়সী কার্লোস আলকারাজের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। চার সেটের লড়াইয়ে তিনি পরাজিত হন । তিনি বর্তমানে ২৪ টি গ্র্যান্ড স্লামের মালিক কিংবদন্তি মার্গারেট কোটের সঙ্গে যৌথভাবে শীর্ষ অবস্থানে আছেন তিনি । এককভাবে শীর্ষস্থানে পৌঁছাতে গেলে তার দরকার মাত্র একটি শিরোপা। সেই লক্ষ্য পূরণ হবে কিনা সেই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এখন ।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর জোকোভিচ বলেন ” এটা একটা দারুণ জার্নি ছিল ,কাল কি হবে ঈশ্বরই জানেন ” । তার এই মন্তব্য ভিড়েই যাবতীয় জল্পনা সৃষ্টি । তাহলে কি এখানেই তার কেরিয়ার শেষ করবেন ? না অধরা গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য টেনিস কোর্টে কামব্যাক করবেন ? তার বিশ্বজুড়ে অগণিত ভক্ত আছে । তিনি অবসর গ্রহণ করলে ভক্তরা হতাশ হবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *