Chingrighata : চিংড়িঘাটায় বাইক দুর্ঘটনার নেপথ্যে রং নয়, রিল! বিস্ফোরক দাবি পুলিশ কমিশনারের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চিংড়িঘাটা ফ্লাইওভারে একের পর এক বাইক স্কিড করে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য (Chingrighata)। বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা, নাকি ফ্লাইওভারের রঙের জন্য দুর্ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা। তাঁর দাবি, রঙ নয়, চলন্ত বাইকে রিল বানাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়েছেন (Chingrighata) আরোহীরা।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার বলেন, ‘আমরা যে খবর পেয়েছি, ওখানে কিছু ভিডিয়ো বানানোর চেষ্টা হচ্ছিল। (Chingrighata) গাড়ি চালাতে চালাতে রিল বানানো হয়। এই কারণের জন্যেও বাইক নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে।’ তিনি আরও জানান, উড়ালপুলের ওই অংশে একটি বাঁক রয়েছে। দ্রুত গতিতে গেলে সেখানে স্কিড করার (Chingrighata) সম্ভাবনা থাকে। তাই ইতিমধ্যেই ওই অংশে ‘গো স্লো’ বোর্ড এবং রোড স্টাডস বসানো হয়েছে।
রঙের কারণে দুর্ঘটনার সম্ভাবনা (Chingrighata) অনেকটাই উড়িয়ে দিয়েছেন কমিশনার। তাঁর কথায়, ‘রঙের জন্যেই বাইক পড়ে গিয়েছে এটা নিশ্চিত ভাবে বলা যাবে না। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ওখানে অ্যান্টি-স্কিড পেইন্ট লাগানো হয়েছিল।’ এদিকে আগামী দিনে বৃষ্টি হলে এই ফ্লাইওভারে বাইক চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি (Chingrighata)। তবে গড়িয়াহাট ফ্লাইওভারে শার্প বেন্ড না থাকায় সেখানে এমন সমস্যা নেই।
এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, (Chingrighata) মানুষের নিরাপত্তাই শেষ কথা। নাগরিকরা সমস্যার কথা জানালে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবারের ঘটনার পর পুলিশের তৎপরতায় ফ্লাইওভারে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হলেও, রিল বানানোর প্রবণতা যে কতটা বিপজ্জনক হতে পারে, (Chingrighata) তা আরও একবার স্পষ্ট হল চিংড়িঘাটার ঘটনায়।
