Balendra Shah : নভেম্বরেই ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, চিনকে পিছনে ফেলে দিল্লিকেই প্রাধান্য
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- আট মাস আগে প্রধানমন্ত্রীর মসনদে বসার পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারতেই আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (Balendra Shah)। সূত্রের খবর, আগামী নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই তাঁর নয়াদিল্লি সফর হতে চলেছে। যদিও দুই দেশের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে বিদেশ সফর করলেও, (Balendra Shah) এটাই হতে চলেছে বলেন্দ্র শাহের প্রথম সরকারি দ্বিপাক্ষিক সফর। আর প্রথম সফরের জন্য তিনি বেছে নিয়েছেন ভারতকেই। যা কূটনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কারণ, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল তিনি (Balendra Shah) চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। প্রথমদিকে ভারত-সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও অনাগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে পরে ভারতের সঙ্গেও সুসম্পর্ক তৈরিতে উদ্যোগী হন। (Balendra Shah) বিশেষ করে গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যার পর ভারত দ্রুত ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী বিশেষজ্ঞ দল পাঠানোয় পরিস্থিতি বদলায়।
এই সিদ্ধান্তে অতীতের ট্রেন্ডও ভাঙল। (Balendra Shah) এর আগে পুষ্পকমল দাহাল প্রচণ্ড মসনদে বসে সবার আগে চিনে গিয়েছিলেন। ঝালানাথ খানাল বেছে নেন তুরস্ক, শের বাহাদুর দেউবা যান ব্রিটেনে। (Balendra Shah) ওলি প্রথমে ভারতকে বাছলেও পরে চিনকেই প্রাধান্য দেন। পূর্বসূরিদের পথে না হেঁটে বলেন্দ্র আসছেন ভারতেই।
সূত্রের খবর, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Balendra Shah) সঙ্গে দীর্ঘ বৈঠক করবেন বলেন্দ্র শাহ। সীমান্ত, বাণিজ্য, সংযোগ এবং ত্রাণ সহযোগিতা-সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। কূটনৈতিক মহল মনে করছে, চিন ও ভারতের মধ্যে ভারসাম্যের কূটনীতি বজায় রেখেই নয়াদিল্লিকেই (Balendra Shah) প্রথম বেছে নিয়ে বড় বার্তা দিতে চাইছেন নেপালের প্রধানমন্ত্রী।
