Indian Railways : পুজোর আগেই বড় চমক, ১১ লক্ষ রেলকর্মীর জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা কেন্দ্রের
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- উৎসবের মরশুমের শুরুতেই রেলকর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এল মোদি সরকার (Indian Railways)। দুর্গাপুজো ও দীপাবলির আগে ১১ লক্ষের বেশি রেলকর্মীকে বিরাট অঙ্কের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায় (Indian Railways)। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রেলকর্মীদের অসাধারণ কর্মক্ষমতা ও অবদানের স্বীকৃতি স্বরূপ এই ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ বা পিএলবি দেওয়া হচ্ছে। গত বছরও রেলকর্মীরা ৭৮ দিনের বেতনই বোনাস হিসাবে পেয়েছিলেন, (Indian Railways) এবারও সেই ধারাই বজায় রাখল কেন্দ্র।
মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১১,৪০,৭৭০ জন রেল কর্মচারী (Indian Railways) এই বোনাসের আওতায় আসবেন। এর জন্য সরকার ১৮৬৫.৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে। সমস্ত প্রক্রিয়া মিলিয়ে রেল মন্ত্রকের মোট খরচ হবে ২০০৯.৬১ কোটি টাকা। (Indian Railways) তবে এই বোনাসের সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৫১ টাকা। কারা এই বোনাস পাবেন? কেন্দ্রের ঘোষণা অনুযায়ী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার, রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে (Indian Railways) থাকা ট্র্যাকম্যান, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরা উপকৃত হবেন। তবে আরপিএফ এবং আরপিএসএফ কর্মীরা (Indian Railways)এই বোনাসের আওতায় পড়বেন না।
রেল মন্ত্রক জানিয়েছে, কর্মচারীদের আরও উজ্জীবিত (Indian Railways) করা এবং তাদের কাজের প্রতি অনুপ্রেরণা জোগাতেই প্রতি বছরের মতো এবারও বোনাস দেওয়া হচ্ছে। এর ফলে উৎসবের মরশুমে কর্মীদের (Indian Railways) হাতে বাড়তি টাকা আসবে, যা তাদের ক্রয়ক্ষমতা বাড়াবে এবং বাজারে চাহিদা বৃদ্ধিতে সাহায্য করবে। যদিও একাংশ অর্থনীতিবিদের মতে, দেশে খুচরো ও পাইকারি মূল্যবৃদ্ধির হার ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী, এই বাড়তি টাকা বাজারে এলে মুদ্রাস্ফীতি আরও কিছুটা (Indian Railways) বাড়তে পারে।
