আজকের দিনেখেলাবিশ্বভারত

Ranji Trophy : দিল্লিকে উড়িয়ে রনজি-তের স্বপ্নের শুরু বাংলার, সেঞ্চুরিতে চমক সুদীপ-অভিষেকের, আগুন ঝরালেন শামি

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ৬ পয়েন্ট দিয়ে রনজি (Ranji Trophy) অভিযান শুরু করল বাংলা। কল্যাণীতে দিল্লিকে ৯ উইকেটে হারাল লক্ষ্মীরতন শুক্লার দল। ব্যাটে সুদীপ ঘরামি-অভিষেক পোড়েলের সেঞ্চুরি,(Ranji Trophy) বলে মহম্মদ শামি-প্রদীপ্ত-আমিরদের দাপট। তবে ১০ উইকেটে জয় না আসায় বোনাস পয়েন্ট হাতছাড়া হল। কল্যাণীতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। মাত্র ২৪০ রানে গুটিয়ে যায় দিল্লি। ৪ উইকেট নেন মহম্মদ শামি, ৩ (Ranji Trophy) উইকেট আমির গনির।

 

জবাবে ব্যাট হাতে দাপট দেখায় বাংলা। (Ranji Trophy) সেঞ্চুরি করেন সহ-অধিনায়ক সুদীপ কুমার ঘরামি (১৩৩) এবং অভিষেক পোড়েল (১৪৯)। যদিও তৃতীয় দিনে দুজনে ফিরতেই মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারায় বাংলা। শেষমেশ ৪২৯ রানে থামে (Ranji Trophy) বাংলার ইনিংস, লিড দাঁড়ায় ১৮৯ রানের। দ্বিতীয় ইনিংসেও ভাঙে দিল্লি। অধিনায়ক আয়ুষ বাদোনি একা লড়লেও, প্রদীপ্ত প্রামাণিক ৩ উইকেট, আমির গনি ও সুমন্ত গুপ্ত ২টি করে উইকেট নিয়ে দিল্লিকে ২৭৭ রানে অলআউট করে দেন। (Ranji Trophy) বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮৯ রান।

 

৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়েই জয় (Ranji Trophy) তুলে নেয় বাংলা। ৩৮ রানে আউট হন অঙ্কুর পাল, ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। রনজির (Ranji Trophy) নিয়ম অনুযায়ী ১০ উইকেটে বা ইনিংসে জিতলে বোনাস সহ ৭ পয়েন্ট পাওয়া যায়। একটি উইকেট হারানোয় ৬ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *