আজকের দিনেখেলাতিলোত্তমা

East Bengal : ২ গোলে এগিয়েও হার, ভুরি ভুরি সুযোগ নষ্ট করে আল শোর্তার কাছে পরাজয় ইস্টবেঙ্গলের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- এসিএল টু-তে ঘরের মাঠে ঐতিহাসিক জয়ের হাতছানি ছিল (East Bengal) ইস্টবেঙ্গলের সামনে। ইরাকের শক্তিশালী ক্লাব আল শোর্তার বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হল লাল-হলুদকে। প্রথমার্ধে দাপট দেখালেও ৩ মিনিটের দুর্বলতাই ম্যাচের ভাগ্য গড়ে দিল। ম্যাচের আগে (East Bengal) শক্তিতে অনেকটাই এগিয়ে ছিল আল শোর্তা। ৭ জন বিদেশি ফুটবলার নিয়ে এসেছিল তারা, দলে ছিলেন বিশ্বকাপ খেলা অভিজ্ঞ গোলরক্ষকও। অন্যদিকে (East Bengal) ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস ভরসা রেখেছিলেন দেশীয় তরুণদের ওপর। বিশেষ করে ডেভিডকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, কারণ আইএফএ শিল্ড ফাইনালে তাঁকে না খেলানো নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু এদিন প্রমাণ হল, এই ম্যাচের জন্যই হয়তো ডেভিডকে তরতাজা রাখতে চেয়েছিলেন হাবাস (East Bengal)।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল (East Bengal)। কেন্দ্রবিন্দুতে ছিলেন ডেভিড। ৮ মিনিটে ডান প্রান্ত থেকে আসা বল অসাধারণ দক্ষতায় রিসিভ করে জালে জড়িয়ে দেন তিনি। গোলটি ছিল বিশ্বমানের। (East Bengal) এর ৬ মিনিট পর খেলার গতির বিপরীতে গিয়ে গোল শোধ করে আল শোর্তা। কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ থামেনি। ৪০ মিনিটে রশিদের ব্যাকফ্লিক থেকে ফের আদর্শ স্ট্রাইকারের মতো গোল করেন ডেভিড। (East Bengal) ২-১ এগিয়ে যায় লাল-হলুদ।

 

প্রথমার্ধেই ম্যাচের ফয়সালা হয়ে যেতে পারত (East Bengal)। অন্তত আরও ৪টি নিশ্চিত গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। ডেভিডই দুটি সহজ সুযোগ নষ্ট করেন, একটি করে নষ্ট করেন রামিরেজ এবং এডমুন্ড। বিশ্বকাপার গোলরক্ষককে একের পর (East Bengal) এক চাপে ফেলে দিয়েছিল ইস্টবেঙ্গলের আক্রমণ। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। তখনই গ্যালারিতে আশঙ্কা তৈরি হচ্ছিল, এত সুযোগ নষ্টের খেসারত (East Bengal) দিতে হবে না তো?

 

দ্বিতীয়ার্ধে সেই আশঙ্কাই সত্যি হল। মাত্র ৩ মিনিটের ব্যবধানে সব ওলটপালট হয়ে গেল। ৫১ মিনিটে আল সায়েদি সমতা ফেরান, (East Bengal) আর ৫৩ মিনিটে ফিডেলস কুকুর গোলে এগিয়ে যায় আল শোর্তা। দ্বিতীয় গোলটিতে গোলরক্ষক গিলের দুর্বলতা স্পষ্ট ছিল। ওই ৩ মিনিটের বাজে ফুটবলই প্রথমার্ধের সমস্ত ভাল খেলাকে ম্লান করে দেয়। (East Bengal) এরপর ইস্টবেঙ্গল আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। ৭৭ মিনিটে আল শোর্তা ১০ জনে হয়ে যাওয়ার পরও লাল-হলুদ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। পিছিয়ে পড়ার পর ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট হয়ে ওঠে(East Bengal) । দুর্দান্ত ফুটবল খেলেও ফিনিশিংয়ের অভাবে হারতে হল ইস্টবেঙ্গলকে। ঘরের মাঠে ৩ পয়েন্ট হাতছাড়া হওয়ায় এসিএল টু-তে পরের পর্বে যাওয়ার লড়াই কঠিন হয়ে গেল লাল-হলুদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *