Jammu Kashmir : অনুপ্রবেশ রুখতে পাতা ছিল মাইন, তাতেই পা! পুঞ্চে নিকেষ ৪ অনুপ্রবেশকারী জঙ্গি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- উপত্যকায় বড় সাফল্য সেনার। পুঁতে রাখা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পা দেওয়াই কাল হল শীর্ষ লস্কর নেতার (Jammu Kashmir)। পুঞ্চে অনুপ্রবেশ রুখতে পাতা ফাঁদে নিকেষ ৪ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এই ঘটনা ঘটেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অনুপ্রবেশ-প্রতিরোধ ব্যবস্থার অংশ (Jammu Kashmir) হিসেবেই পুঁতে রাখা মাইনগুলো বিস্ফোরিত হয়। দলটি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই চারজন অনুপ্রবেশকারী নিহত হয়। যে লস্কর নেতার মৃত্যু হয়েছে তার নাম মহম্মদ ফইজেন। অন্য তিন সন্ত্রাসীরও (Jammu Kashmir) পরিচয় পাওয়া গেছে। তাদের নাম ওয়াকাস, ইশতিয়াক ও আসিম। বিস্ফোরণের খবর মিলতেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে সেনা।
রবিবারই ফের বড়সড় হামলার ছক বানচাল (Jammu Kashmir) হয়েছে জম্মু ও কাশ্মীরে! কাশ্মীরের বোমাই থানার অন্তর্গত মুকাম চেরহারের এক জঙ্গলে অভিযান চালিয়ে গুহার মধ্যে বিরাট অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেল পুলিশ। সেখান থেকে ৭টি ম্যাগাজিন, গুলি-সহ দুটি অ্যাসল্ট রাইফেল, ৪টি পিস্তল, মাল্টি গ্রেনেড লঞ্চার, ১১টি হ্যান্ড গ্রেনেড, (Jammu Kashmir) ৩টি রিমোট কন্ট্রোলড আইইডি, ৮টি ডেটোনেটর এবং দুটি টাইমার-সহ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। এই অভিযান ও বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ। এই পরিস্থিতিতে সোমবারই চার লস্কর জঙ্গির খতম (Jammu Kashmir) হওয়া আরও স্বস্তি দেবে সেনাকে।
