Foot Pain : পুজোয় ঠাকুর দেখতে গিয়ে পায়ে ব্যথা, গোড়ালি ফোলা? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন
কিউ ইন্ডিয়া বাংলা: পুজোয় ঠাকুর দেখার আনন্দে ঘণ্টার (Foot Pain) পর ঘণ্টা লাইনে দাঁড়ানো কিংবা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে হেঁটে বেড়ানো, বাঙালির উৎসবের অন্যতম আকর্ষণ। কিন্তু দিনের শেষে পায়ে ব্যথা, গোড়ালি ফুলে যাওয়া, পেশিতে টান কিংবা হাঁটুতে অস্বস্তি দেখা দিতে পারে (Foot Pain) । বিশেষ করে প্রবীণ, ডায়াবেটিসে আক্রান্ত এবং হৃদ্রোগীদের ক্ষেত্রে প্রয়োজন বাড়তি সতর্কতা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা স্বাভাবিকের তুলনায় বেশি হাঁটাহাঁটি করলে পায়ের পেশি ও জয়েন্টে (Foot Pain) চাপ পড়ে।
অস্বস্তিকর জুতো, শক্ত মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং শারীরিক পরিশ্রমের (Foot Pain) অভ্যাস না থাকলেও এই সমস্যা বাড়তে পারে। তাই ঠাকুর দেখতে বেরনোর সময় আরামদায়ক জুতো পরুন। একটানা দাঁড়িয়ে না থেকে সুযোগ পেলেই বসে নিন এছাড়াও পায়ের গোড়ালি (Foot Pain) ওঠানো-নামানো এবং হালকা নড়াচড়া করলেও উপকার হতে পারে। বাড়ি ফিরে পা কিছুটা উঁচু করে বিশ্রাম নিলে সাধারণ ক্লান্তিজনিত ফোলাভাব কমতে পারে। তবে ব্যথা বা ফোলাভাব বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ (Foot Pain) নেওয়া জরুরি।
কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? একটি পা হঠাৎ ফুলে যাওয়া, (Foot Pain) ব্যথা, লালচে ভাব কিংবা অস্বাভাবিক গরম অনুভূত হওয়া ডিপ ভেন থ্রম্বোসিস বা শিরায় রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পায়ে মালিশ করা বা নিজে থেকে ওষুধ (Foot Pain) খাওয়া এড়িয়ে চলুন। এর সঙ্গে হঠাৎ শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে জরুরি চিকিৎসার প্রয়োজন।পুজোর আনন্দ উপভোগ করতে আগে থেকেই পরিকল্পনা করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শরীরের অস্বাভাবিক সংকেত এড়িয়ে যাবেনা। সতর্ক থাকলেই উৎসবের আনন্দ বজায় রেখেও সুস্থ থাকা (Foot Pain) সম্ভব।
