আজকের দিনেবিশ্ব

Nepal Floods : ভোটকোশির আতঙ্ক ফিরল, নেপালে হড়পা বানে আটকে বহু ভারতীয় পর্যটক

কিউ ইন্ডিয়া বাংলা, নেপাল :-  ভোটকোশির ভয়াবহ স্মৃতি ফেরাল বুধি গণ্ডকী (Nepal Floods)। রবিবার ভোরে নেপালের বুধি গণ্ডকী নদীতে আছড়ে পড়ে বিধ্বংসী হড়পা বান, তছনছ হয়ে যায় গোটা এলাকা। এই ঘটনার জেরে গোর্খা জেলার মানাসলু সংরক্ষণ এলাকায় অন্তত ২০০ বিদেশি পর্যটক আটকে পড়েছেন, যাদের বেশিরভাগই (Nepal Floods) ভারতীয় ও বাংলাদেশি।

 

জানা গিয়েছে, রবিবার ভোররাতে হঠাৎ করেই (Nepal Floods) বুধি গণ্ডকী নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসে হড়পা বান। নদীর তীরবর্তী প্রধান ট্রেকিং রুট, একাধিক ঝুলন্ত সেতু এবং অস্থায়ী ক্যাম্প ভেসে যায় জলের তোড়ে। এর ফলে গোর্খা জেলার মানাসলু সংরক্ষণ এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই এলাকাটি অত্যন্ত দুর্গম (Nepal Floods)হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। মানাসলু সংরক্ষণ প্রকল্পের কর্মকর্তা ভুবনরাজ ওঝা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আটকে পড়া সমস্ত পর্যটক, তাঁদের গাইড এবং পোর্টাররা আপাতত নিরাপদ স্থানে রয়েছেন, তবে তাঁদের কাছে খাবার ও পানীয় জলের সংকট দেখা দিতে (Nepal Floods)পারে। তিনি বলেন, শনিবারই ৯৮ জন বিদেশি পর্যটকের একটি দল সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিল। রাতের মধ্যেই তাঁরা জগত এলাকায় পৌঁছে যাওয়ায় প্রাণে বেঁচেছেন।

 

মানাসলু সংরক্ষণ এলাকার প্রবেশপথ হিসেবে পরিচিত চুম নুব্রি পুরসভার ৩ নম্বর (Nepal Floods) ওয়ার্ডের জগত এলাকায় শতাধিক বিদেশি পর্যটক আটকে পড়েছেন। এছাড়া চুম নুব্রি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের লোকপা এলাকায় ১৭ জন এবং চুম উপত্যকা এলাকার ছেকামপারে আরও ৪০ জন পর্যটক উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে (Nepal Floods)। নেপাল প্রশাসন ও ‘ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব নেপাল’ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারে করে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই নেপাল সেনার দুটি (Nepal Floods) উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

 

উল্লেখ্য, গত কয়েক মাস আগেই ভোটকোশি নদীতে একই ধরনের (Nepal Floods) হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু পর্যটক আটকে পড়েছিলেন। ফের একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটক মহলে। নেপালের ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশনের গণ্ডকী শাখার সভাপতি কৃষ্ণ প্রসাদ আচার্য জানান, পথে আটকা পড়া পর্যটক, পোর্টার এবং ট্রেকিং গাইডরা যেন নিরাপদে গন্তব্যে (Nepal Floods) পৌঁছাতে পারেন তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নেপাল প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *