আজকের দিনেভারতরাজনীতি

Gyanesh Kumar : জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ধরনা, প্রচারের আলো কাড়ায় রাহুল-প্রিয়াঙ্কার ওপর ক্ষুব্ধ ইন্ডি শরিকরা

কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি :- জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর দিনভর ধরনা, (Gyanesh Kumar) পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও শেষে আটক – কিন্তু এই বিক্ষোভের সাফল্য নিয়ে কংগ্রেস বুক বাজালেও, খুশি নয় ইন্ডি জোটের (Gyanesh Kumar) শরিকরাই। অভিযোগ, জোটের কর্মসূচিকে কংগ্রেস নিজেদের প্রচারের মঞ্চ বানিয়ে নিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবারের কর্মসূচিতে ধরনা বা জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের কোনও পরিকল্পনাই ছিল না ইন্ডি জোটের (Gyanesh Kumar) । পুরো বিষয়টি শরিকদের অন্ধকারে রেখেই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

 

এই নিয়ে একাধিক সিনিয়র নেতা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক (Gyanesh Kumar) কে সি বেণুগোপালের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। শরিকদের বক্তব্য, কর্মসূচিটি ছিল ইন্ডিয়া জোটের, কিন্তু কংগ্রেস নেতারা যেভাবে প্রচারের পুরো আলোটা কেড়ে নিলেন তা সমর্থনযোগ্য (Gyanesh Kumar) নয়। এক সিনিয়র নেতার প্রশ্ন, “যার ইস্তফা আমরাই দাবি করছি, তাঁর সঙ্গেই দেখা করার দাবি কেন জানানো হচ্ছে? (Gyanesh Kumar) আগে আলোচনা হলে আমরা রাজিই হতাম না।”

 

অস্বস্তি সামাল দিতে আসরে নেমেছেন কে সি বেণুগোপাল। তিনি শরিকদের বোঝানোর (Gyanesh Kumar) চেষ্টা করেন যে মঙ্গলবারের বিক্ষোভ পূর্বপরিকল্পিত ছিল না। ঘটনাস্থলে বসেই রাহুল-প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন। রাহুল আকাশবাণী ভবনে ঢুকে পিছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনে (Gyanesh Kumar) যেতে চেয়েছিলেন, পুলিশ রাস্তা বন্ধ করে দেওয়ায় তিনি ধরনায় বসতে বাধ্য হন। এই ভুল বোঝাবুঝির জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন বলে (Gyanesh Kumar) খবর।

 

তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারের বিতর্কের পর বুধবারও যৌথ কর্মসূচি নিয়েছে (Gyanesh Kumar) ইন্ডিয়া শিবির। এদিন দুপুরে মল্লিকার্জুন খাড়গে ইন্ডি জোটের নেতাদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, তারপর তাঁরা যন্তর মন্তর অভিযানে যান, যদিও সেখানে ধরনার অনুমতি পুলিশ দেয়নি। বুধবারের কর্মসূচিতে (Gyanesh Kumar) সমন্বয়ের কোনও অভাব চোখে পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *