আজকের দিনেখেলাতিলোত্তমাবিশ্ব

BRAZIL MEDIA: ভারতের বিরুদ্ধে জয়েও শান্তি নেই, ‘ঘুমন্ত’ ব্রাজিলকে তুলোধোনা করছে ব্রাজিলের মিডিয়াই

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ভারত ০-৪ গোলে হারলেও লড়াই দিয়ে মন জিতেছে। কিন্তু জিতেও সমালোচনায় বিদ্ধ ব্রাজিল (BRAZIL MEDIA)। যুবভারতীতে সাম্বার ঝলক দেখাতে ব্যর্থ ভিনিসিয়াস-মার্কুইনহোসরা। খেলা দেখে হতাশ এদেশের ভক্তরা, আর দেশে ফিরে নিজেদের মিডিয়ার কাছেই ‘কুঁড়ে’, ‘ঘুমন্ত’, ‘জঘন্য’ তকমা পাচ্ছে আনচেলত্তির দল। (BRAZIL MEDIA)

ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫ নম্বরে, ভারত ১৩৮-এ। ১৩৩ ধাপের ফারাক। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে অনেকেই একপেশে ম্যাচ আশা করেছিলেন। কিন্তু ভারত লড়াই করেছে, আর ব্রাজিলের খেলায় সেই চেনা সাম্বা ছন্দই ছিল না। স্কিলের ঝলকানি নেই, পাসিংয়ে ধার নেই।

ব্রাজিলের সংবাদমাধ্যম (BRAZIL MEDIA) তুলোধোনা করেছে দলকে। ‘ফোলা’ গ্রুপের ‘ইউওএল’ লিখেছে, ‘ফের হতাশ করল ব্রাজিল, কলকাতায় দুর্বল ভারতকে ৪-০ গোলে হারিয়েছে। প্রথম থেকেই ঝিমিয়ে ছিল, খেলার কোনও উৎসাহ ছিল না। বাঁদিকে ভিনিসিয়াস জায়গা পেয়েও কাজে লাগাতে পারেননি।’ ‘টেরা’ নিউজের মতে, ‘সাম্প্রতিক সময়ে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারেই ভালো খেলতে পারেনি।’ ‘ও গ্লোবো’ আরও কড়া, ‘আক্রমণে এত মন্থরতা আগে দেখা যায়নি। অনুশীলন ম্যাচেও এত খারাপ খেলা যায় না। র‍্যাঙ্কিংয়ে এত এগিয়ে থেকেও ম্যাচে কোনও নিয়ন্ত্রণই দেখাতে পারেনি।’

প্রাক্তন ফুটবলার ফিলিপে মেলোও হতাশ। তাঁর কথায়, “ব্রাজিল পিছিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটি বিশ্বকাপের থেকেও খারাপ ছিল। দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি করে। ভারতের বিরুদ্ধে প্রত্যাশার চেয়েও খারাপ খেলেছে। উন্নতির বদলে ব্রাজিল ক্রমশ পিছিয়েই যাচ্ছে।” ভারত হারলেও প্রশংসা কুড়োচ্ছে, আর জিতেও কাঠগড়ায় পাঁচবারের বিশ্বজয়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *