Kohli-Rohit : রো-কো জুটিকে ছাড়াই বিশ্বকাপ নয়, বিরাট-রোহিতকে নিয়ে ট্রফি জয়ের ইঙ্গিত গিলের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিশ্বকাপে বিরাট-রোহিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনার অবসান ঘটালেন (Kohli-Rohit) অধিনায়ক শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’জনের সেঞ্চুরির পর গিল জানালেন, বিরাট ওয়ানডের সেরা ব্যাটার এবং রোহিত বিশ্বের সেরা (Kohli-Rohit) ওপেনার। তাঁদের অভিজ্ঞতাই দলের বড় ভরসা। গত তিন মাস ধরে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন ছিল একটাই – ২০২৭ বিশ্বকাপে কি থাকবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা? একটি মহল থেকে শোনা যাচ্ছিল, (Kohli-Rohit) রোহিতকে নাকি বোর্ডের তরফে অবসর নিয়ে ভাবতে বলা হয়েছে। আবার বিরাট নিজেও (Kohli-Rohit) ইঙ্গিত দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। টি-২০ এবং টেস্ট থেকে দু’জনেই অবসর নেওয়ার পর শুধু ওয়ানডেতেই খেলছেন। এই পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা (Kohli-Rohit) তৈরি হয়েছিল।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দু’জনেই জবাব দিয়েছেন (Kohli-Rohit) ব্যাট হাতে। দুটি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট এবং রোহিত। তৃতীয় ওয়ানডেতেও রোহিত ৯১ রানে আউট হন, অল্পের জন্য শতরান হাতছাড়া হয়। এই ফর্মই স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। এই আবহেই (Kohli-Rohit) একটি জনপ্রিয় টক শোয়ে মুখ খোলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনি সাফ বলেন, “আমার মতে বিরাট ভাই ওয়ানডের সেরা ব্যাটার। আর রোহিত ভাই বিশ্বের সেরা ওপেনার। টিমে এই দু’জন ক্রিকেটারের সঙ্গে থাকতে (Kohli-Rohit) পারাটাই আমার জন্য দারুণ ভাগ্যের ব্যাপার। ওদের অভিজ্ঞতা, ওদের সঙ্গে কাটানো সময় সবই খুব ভালো। এই দু’জনকে দলে পেয়ে আমরা খুবই আনন্দিত।” গিল আরও যোগ করেন, “বিরাট-রোহিতের অভিজ্ঞতাও আমাদের জন্য অত্যন্ত (Kohli-Rohit) প্রয়োজনীয়। ড্রেসিংরুমে এমন ব্যক্তিত্বদের উপস্থিতি থাকা দরকার। আমি নিজে অধিনায়কত্ব নিয়ে অনেক সময় (Kohli-Rohit) ওদের কাছে যাই, পরামর্শ চাই। অনেক কিছু শিখতে পারি।”
২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে হারের (Kohli-Rohit) যন্ত্রণা এখনও ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। গিলও ভোলেননি। তিনি বলেন, “ওই কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে। গোটা টুর্নামেন্টে আমরা দারুণ খেলেছি। আমাদের দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা (Kohli-Rohit) সেরা দল। কিন্তু বিশ্বকাপের এটাই মজা। পুরো টুর্নামেন্টে ভালো খেলেও একটা ম্যাচ খারাপ যায়, আর সেটাই ফাইনাল। তাই বলা যেতেই (Kohli-Rohit) পারে ওটা আমাদের অধরা মাধুরী।” সরাসরি ২০২৭ বিশ্বকাপের দলে বিরাট-রোহিতের নাম ঘোষণা না করলেও, গিলের এই মন্তব্যেই স্পষ্ট হয়ে গেল টিম ম্যানেজমেন্টের ভাবনা। গৌতম গম্ভীরের কোচিংয়ে বিশ্বজয়ের যে (Kohli-Rohit) ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, সেখানে রো-কো জুটিই মূল স্তম্ভ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলেই (Kohli-Rohit) অধরা ট্রফি ছোঁয়ার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া।
