BJP : বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন- নীতিন নবীন। জেনে নেব তার রাজনৈতিক যাত্রাপথের কাহিনী…
কিউ ইন্ডিয়া বাংলা :- বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নাম ঘোষণা হয়েছে নীতিন নবীন এর । আজ ২০ শে জানুয়ারি তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিতে চলেছেন তিনি । কিন্তু কে এই নীতিন নবীন? সর্বভারতীয় রাজনীতিতে নামটা একদম অপরিচিত । বিজেপি সবসময় চমক দেয় , এবারে দলের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার ক্ষেত্রেও সেই চমক অব্যাহত থাকল। জাতীয় রাজনীতিতে নীতিন নবীন এর নাম অপরিচিত হলেও তিনি বিহারের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ । জন্ম বর্তমান ঝাড়খণ্ডের রাঁচিতে , তৎকালীন বিহার রাজ্যে । বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা রাজনীতির মানুষ , তিনিও বিধায়ক ছিলেন । নীতিন নবীন বিহার বিধানসভার পাঁচ বারের বিধায়ক। ২০১০ সাল থেকে একটানা বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে সড়ক নির্মাণ দপ্তরের মন্ত্রী তিনি । ২০০৬ সালে প্রথমবার পাটনা পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। সংগঠক হিসেবে দলের অন্দরে তাঁর সুনাম রয়েছে।নবীন বিজেপির মধ্যে বেশ কয়েকটি সংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক এবং বিজেপি যুব মোর্চা বিহারের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিকিম ও ছত্তিশগড়ের যুব মোর্চার পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন। সম্প্রতি তাঁকে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি করা হয়েছিল। এবার তিনি দলের দ্বাদশ জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতিও তিনি ।
