আজকের দিনেগরম মাশলা

Spicy Chaat Matar : সকালের জলখাবারে বা বিকালে মুখরোচক খেতে চাইলে বানিয়ে ফেলুন চাটপাটা চাট মটর

কিউ ইন্ডিয়া বাংলা : শরীর সুস্থ, স্বাভাবিক রাখতে চিকিৎসা ও পুষ্টিবিদরা ভাত-রুটির সাথে সমান তালে (Spicy Chaat Matar) ডাল খাওয়ার কথা বলেন। ডাল এমন একটি শস্য যা উদ্ভিদজ্জ প্রোটিনের অন্যতম উৎস। এতে প্রচুর পরিমানে থাকে কার্বোহাইড্রেট ও ফাইবার। এছাড়াও ডাল হলো ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্কের মতো (Spicy Chaat Matar) খনিজের পাশাপাশি বিভিন্ন রকম অ্যান্টি-অক্সিড্যান্টেরও উৎস। এই ডাল (Spicy Chaat Matar) দিয়ে বানিয়ে ফেলা যায় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। যা হবে কম তেল মশলা দিয়ে তৈরি। যারা ডাল খেতে ভালোবাসে না তারাও বার বার খেতে চাইবে এই রেসিপিটি। তাই চটজলদি বানিয়ে ফেলুন চাটপাটা (Spicy Chaat Matar) চাট মটর।

 

উপকরণ (Spicy Chaat Matar)

মটর ছোটো বাটির এক বাটি

নুন পরিমান মতো

হলুদ ১ চা চামচ

চাট মশলা  ১ চা চামচ

ভাজা মশলা  ১ চা চামচ

পেঁয়াজ কুঁচি

কাঁচা লঙ্কা কুঁচি

টম্যাটো কুঁচি

লেবুর রস

ধনেপাতা কুঁচি

 

প্রণালী (Spicy Chaat Matar)

মটর ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। এরপর (Spicy Chaat Matar) জল থেকে তুলে প্রেসার কুকারে সামান্য নুন, হলুদ ও জল দিয়ে ২টো সিটি দিয়ে দিন। সেদ্ধ হয়ে যাওয়া পর মটর জল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখুন। এরপর একে একে সমস্ত মশলা অর্থাৎ চাট (Spicy Chaat Matar)মশলা, ভাজা মশলা, পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি, টম্যাটো কুঁচি, লেবুর রস এবং শেষে পরিমান মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ধনেপাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর (Spicy Chaat Matar) চাটপাটা চাট মটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *