আজকের দিনেবিশ্বরাজনীতি

Ukraine : যুদ্ধের ছায়াতেও পুতিন-ঝড়! রাশিয়ায় বিরোধী-শূন্য জয়, ইতিহাসে প্রথম অধিকৃত ইউক্রেনেও ভোট

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এই প্রথম সংসদীয় নির্বাচন হল রাশিয়ায় (Ukraine)। আর সেই নির্বাচনেই বড় জয় পেল ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া। (Ukraine) বিশ্বজুড়ে কৌতূহলের মধ্যেই ফের প্রমাণ হল, মস্কোয় অক্ষত পুতিন-দুর্গ।

 

রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষ (Ukraine)। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা জানিয়েছেন, ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭.৮৩ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে কমিউনিস্ট পার্টি ১৩.৮১ শতাংশ, তৃতীয় স্থানে কট্টর-জাতীয়তাবাদী এলডিপিআর ৮.৯৮ শতাংশ এবং চতুর্থ স্থানে (Ukraine)নিউ পিপল পার্টি ৭.৯৬ শতাংশ ভোট পেয়েছে(Ukraine)।

 

দেশে বৈধ ভোটার প্রায় ১১ কোটি, ভোট পড়েছে ৫৬.৬৬ শতাংশ(Ukraine)। এই নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, প্রথমবার রুশ অধিকৃত ইউক্রেনের চার অঞ্চল – দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াতেও ভোটগ্রহণ হয়েছে, যাকে অবৈধ ঘোষণা করেছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন (Ukraine)।

 

উল্লেখ্য, একমাত্র প্রকৃত বিরোধী হিসেবে বিবেচিত ইয়াবলোকো দল, (Ukraine)যারা প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের আগস্ট মাসেই নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করে রুশ সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক চাপ ও যুদ্ধের আবহের মধ্যেও রাশিয়ায় ফের নিরঙ্কুশ জয় পেলেন পুতিন(Ukraine)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *