আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

‘Twin Flowers’ Under Lock And Key : জোড়াফুলে তালা, ভোটের মাঠে ‘আপেল’ না ‘এসি’! নন্দীগ্রাম-রেজিনগরে প্রতীক-যুদ্ধে তৃণমূলের দুই শিবির !

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জোড়াফুলে তালা দিল নির্বাচন কমিশন। অন্তর্বর্তী নির্দেশে তৃণমূলের দুই গোষ্ঠীই হারাল দলের নাম ও চেনা প্রতীক। এবার মুক্ত প্রতীকের তালিকা থেকে ‘আপেল’, ‘এসি’, ‘আলমারি’র মতো চিহ্ন বেছে লড়তে হবে ভোটে।(‘Twin Flowers’ Under Lock And Key)

কমিশনের ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকায় রয়েছে এসি, আলমারি, আপেল, চুড়ি, দূরবীন, কম্পিউটার, সিসিটিভি, টর্চ, কেক, বিস্কুট, ক্যাপসিকামের মতো নানা চিহ্ন। নিয়ম অনুযায়ী দুই শিবিরকেই আলাদা দলের নামের সঙ্গে তিনটি করে পছন্দের প্রতীক জমা দিতে হবে।

জানা যায় ১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এঁকেছিলেন ‘ঘাসের উপর জোড়াফুল’। সেই প্রতীক নিয়েই দীর্ঘদিন ধরে ঋতব্রত বনাম কালীঘাট শিবিরের টানাপোড়েন চলছিল। বৃহস্পতিবার কমিশন জানিয়ে দিল, আপাতত কারও নয় জোড়াফুল। এর সঙ্গে দল কার, তহবিল কার হাতে থাকবে সেই প্রশ্নও জড়িয়ে।(‘Twin Flowers’ Under Lock And Key)

এ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বেআইনি নির্দেশও অনেক সময় সাময়িকভাবে মেনে নিতে হয়। নতুন প্রতীক মানুষকে চেনাতে সমস্যা হবে, তবে কাজটা করতেই হবে।” প্রতীক বাছার জন্য সকাল ১১টা পর্যন্ত সময় দিয়েছে কমিশন।

৬ অক্টোবর উপনির্বাচন। প্রতীক শুধু ব্যালটের দাগ নয়, প্রচারের ভাষা। তাই জোড়াফুল ছাড়া ভোটের মাঠে কোন চিহ্নে ভোটার টানবে দুই শিবির, এখন সেটাই সবচেয়ে বড় অঙ্ক।(‘Twin Flowers’ Under Lock And Key)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *