বাংলার আয়নারাজনীতি

Singur-Modi : সিঙ্গুরের মাটি থেকে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার স্লোগান- মোদীর….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেনের সূচনা সহ একাধিক সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রাজনৈতিক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মালদায় সভা করার পর আজ সিঙ্গুরে পরিবর্তন সংকল্প জনসভায় ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী । মোদীর সভাকে কেন্দ্র করে সিঙ্গুরে সভাস্থলে প্রচুর নেতা কর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন । অনেকে প্রধানমন্ত্রীর ছবি এঁকে সভায় নিয়ে আসেন সেগুলি প্রধানমন্ত্রীর নজরে পড়ে এবং তিনি ছবিগুলি সংগ্রহ করান। এদিন তিনি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা বিহারের এনডিএ পূর্ববর্তী সময়ের থেকেও খারাপ বলে উল্লেখ করেন । তিনি বলেন ” বিহারে আগে জঙ্গলরাজ ছিল , কিন্তু পশ্চিমবঙ্গে এখন মহাজঙ্গলরাজ চলছে । ” আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়ন না হওয়া , চাকরি চুরি , অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি । বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে এই সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় বাঙালির দুর্গাপুজো হেরিটেজের তকমা পেয়েছে এবং কবিগুরুর শান্তিনিকেতন বিশ্বে ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে। পশ্চিমবঙ্গের চাষাবাদের সাফল্যের কথাও শোনা যায় মোদীর মুখে তিনি জানান বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ফুড প্রোসেসিং ফেসালিটি ও কোল্ড স্টোরেজ নির্মাণের কাজে আরো গতি আসবে। এছাড়া জেলেদের উন্নয়ন নিয়ে রাজ্য সরকার এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। জেলে ভাইদের কাছে উন্নত আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকার একটি প্লাটফর্ম শুরু করেছে। সেই প্লাটফর্মে পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্য তাদের জেলে ভাইদের নাম নথিভুক্ত করেছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বারবার চিঠি লিখেও কোন উত্তর পাওয়া যায়নি। সিঙ্গুর এর মাটিতে মোদীর এই সভা বিজেপির বিধানসভা নির্বাচনের প্রচারের দামামা বাজিয়ে দিল এককথায় বলা যায়।
রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাকে চূড়ান্ত ব্যর্থ বলে কটাক্ষ করেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক সম্মেলনে বলেন সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাশ করলেন বিজেপি কর্মীদেরই। উনি মঞ্চে উঠে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের ব্যর্থতাগুলো লুকিয়ে গেছেন, কোনও আশার আলো দেখাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *