STOLEN BIKE : বারুইপুরে বড় সাফল্য পুলিশের, তিনটি চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার এক
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:– বারুইপুর থানার মল্লিকপুর পুলিশ ফাঁড়ির বড়সড় সাফল্য। অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ (STOLEN BIKE), গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতের নাম মহম্মদ আমিন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার এসআই শংকর অধিকারীর নেতৃত্বে বিশেষ টিম মল্লিকপুর এলাকায় অভিযান চালায় (STOLEN BIKE)। সেখান থেকেই তিনটি চোরাই বাইক উদ্ধার হয়।
ধৃত মহম্মদ আমিনের বাড়ি মল্লিকপুর এলাকাতেই। পুলিশের দাবি, কলকাতার বিভিন্ন দুষ্কৃতীর সঙ্গে যোগসাজশ করে চোরাই বাইক কিনত আমিন (STOLEN BIKE)। এরপর বাইকগুলিতে মডিফিকেশন করে নতুন রূপ দিয়ে মোটা টাকার বিনিময়ে বাজারে বিক্রি করা হত। ধৃতের বিরুদ্ধে কলকাতা পুলিশ এলাকাতেও অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া বাইকগুলি কীভাবে চুরি হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের পিছনে থাকা অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হবে। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ।
