Chief Minister’s Warning : নাবালিকার সন্তান প্রসবের পর গ্রেপ্তার স্বামী, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কড়া পদক্ষেপ !
কিউ ইন্ডিয়া বাংলা, পশ্চিম মেদিনীপুর : – ১৭ বছর নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকায়। রাজ্য সরকারের বিধি নিষেধ অনুযায়ী বাল্য বিবাহ নিষিদ্ধ। এই বিষয়ে গত কয়েকদিন আগেই মুখমন্ত্রী বার্তা দিয়েছিলেন, কোনো নাবালিকা বধূ সন্তান প্রসব করতে পারবেনা। যদি এই রকম কোনো ঘটনা ঘটে তাহলে গ্রেফতার হবেন সেই নাবালিকার স্বামী ও তার পরিবারের সদস্যরা।(Chief Minister’s Warning)
গত বুধবার এই রকমই একটি ঘটনা ঘটে। বুধবার প্রসব যন্ত্রনার কারণে এক নাবালিকা গড়বেতায় একটি নার্সিংহোমে ভর্তি হয়, এবং চিকিৎসার পরে সন্তান জন্ম দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পুরো ঘটনাটি হাসপাতালের চিকিৎসক প্রশাসনকে জানান। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় গড়বেতা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করার পর সন্ধিপুর এলাকা থেকে নাবালিকার স্বামী ২১ বছর বয়সী রাহুল মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।(Chief Minister’s Warning)
প্রাথমিক তদন্তের পর জানা গিয়ে প্রায় এক বছর আগে রাহুল মণ্ডলের সাথে বিয়ে হয় ওই নাবালিকার। এরপরই অন্তঃসত্ত্বা হন নাবালিকা। এই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ।(Chief Minister’s Warning)
