আজকের দিনেবাংলার আয়না

Burnpur Daily Market : সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে কড়া পদক্ষেপ, বার্ণপুর ডেইলি মার্কেটে প্রশাসনের অভিযান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, আসানসোল : আসানসোলে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে সতর্কতা যাচাই করতে বার্ণপুর ডেইলি মার্কেটে প্রশাসনের অভিযান। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। সেই বিষয়ে খতিয়ে দেখতে শুক্রবার প্রশাসনের এই কর্মসূচি।(Burnpur Daily Market)

এই অভিযান যে শুধু প্লাস্টিক ব্যবহারের সতর্কতা বিষয়ক টা নয়। পাশাপাশি বাজারের শাক-সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই পদক্ষেপ। জানা যাচ্ছে, এই রকম নিয়মিত নজরদারি চলবে সমস্ত বাজার, দোকান-পাটের ওপর। এই অভিযানে প্রশাসনের পাশাপাশি পুলিশ অধিকারিকরাও উপস্থিত ছিলেন। বাজারের সমস্ত ব্যবসায়ী ও ক্রেতাদের জানিয়ে দেওয়া হয় সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে। এই নিষেধ কোনো ক্রেতা বা বিক্রেতা অমান্য করলে তার বিরুদ্ধে জরিমানা করা হতে পারে।(Burnpur Daily Market)

প্রশাসন এই ধরণের কর্মসূচির মানুষকে সতর্ক করে তোলে। এইছাড়াও এই ধরণের অভিযান করে বাজারে প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা করা হয়। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর ও সমস্ত জিনিসের গুণগত মানের ওপরেও নজরদারি থাকবে প্রশাসনের।(Burnpur Daily Market)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *