আজকের দিনেবাংলার আয়না

Ganja Seizure : ঘুটিয়ারী শরীফ এলাকায় গাঁ*জা উদ্ধার কাণ্ডে গ্রেফতার ২ জন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগনা : এক সপ্তাহের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলার দুই থানার পুলিশের বড়ো সাফল্য(Ganja Seizure)। এবার সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার পুলিশ। ঘুটিয়ারী শরীফের রবীন্দ্রনগর এলাকায় উদ্ধার করে প্রায় ৪ কেজি ২৩২ গ্রাম গাঁজা, সাথে আটক হয়েছে ২ জন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মাঝরাতে। আটক করে ধৃতদের জীবনতলা থানায় নিয়ে আসা হয়(Ganja Seizure)। উদ্ধার গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ।

 

বুধবার মন্দিরবাজার থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার (Ganja Seizure) করে রামনারায়ণপুর এলাকা থেকে। তারই দুদিনের মধ্যে এই এলাকায় গাঁজা উদ্ধার। দুদিনের ব্যবধানে একই জেলার দুটি এলাকাতে গাঁজা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকাগুলিতে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মাঝরাতে ঘুটিয়ারী শরীফ পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘুটিয়ারী শরীফের রবীন্দ্রনগর (Ganja Seizure) এলাকার দিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করে। পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানা যায় তাদের নাম ও ঠিকানা। একজনের নাম বুবাই নস্কর বাড়ি হাতিশালা থানার পাঁচুরিয়া এলাকায়। অপরজনের নাম আকাশ নস্কর বাড়ি ইলেকট্রিক কমপ্লেক্স থানার নিউটাউন মহিষবাথান এলাকাতে(Ganja Seizure)।

 

কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর তাদের থেকে হয় ৪ কেজি ২৩২ গ্রাম গাঁজা (Ganja Seizure)। পুলিশের উপস্থিতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজেয়াপ্ত করে। এর পাশাপাশি ধৃত ব্যক্তিরা স্বীকার করে নেয়, যে তারা গাঁজা বিক্রির জন্যয় এই এলাকাতে আসে তারা। এই গাঁজা (Ganja Seizure) কাকে বিক্রি করতে এসেছিল এবং এই কাজের সাথে আর কে কে জড়িত সেই সমস্ত তথ্য নেওয়ার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পরে তাদের গ্রেফতার করে। এই ঘটনার ফলে জীবনতলা থানায় NDPS আইনে মামলা রুজু করা হয়েছে (Ganja Seizure)। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *