Cricket : রবিবাসরীয় দুপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচে নামছে ভারত….
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ ইন্দোরে হোলকার স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে ভারতীয় ক্রিকেট দল। ভাদোদোরায় ৪ উইকেটে জিতে একদিনের সিরিজে অভিযান শুরু করেছিল ভারত । রাজকোটে দ্বিতীয় ম্যাচ ১৫ রানে জেতে কিউইরা । তৃতীয় ম্যাচ দুটি দলের কাছে ডু ওর ডাই। সিরিজের শেষ ম্যাচে ইন্দোরে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড দুই দল । যারা এই ম্যাচ জিতবে সিরিজ তাদের । ইন্দোর এর মাঠ ভারতীয় দলের জন্য খুবই পয়া । শেষ ৭ ম্যাচ প্রত্যেকটিতে জিতেছে মেন ইন ব্লু। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৩ এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠে জয় পেয়েছিল ভারত । সিরিজ এর শেষ ম্যাচে টিম ইন্ডিয়া অতীতের পরিসংখ্যান নিয়ে ভাবছে না। এটা নতুন ম্যাচ দল সেদিকেই ফোকাস করতে চায় । দলের ব্যাটিং লাইন আপ চলতি সিরিজে ভালই ফর্মে আছে । শুরুর দিকে রোহিত – বিরাট ও মিডল অর্ডারে শ্রেয়স আয়ার ও কে এল রাহুল দলকে ভরসা দিচ্ছেন । দলের বোলিং নিয়ে কিছুটা চিন্তায় হেডকোচ গৌতম গম্ভীর । রাজকোটে দ্বিতীয় ম্যাচে শুরুর দিকে উইকেট হারালেও ভারতের বোলিং ব্যর্থতায় সহজে ম্যাচ জেতে অনভিজ্ঞ নিউজিল্যান্ড দল । দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। ফর্মে থাকা অর্শদীপ সিংকে প্রথম একাদশে না খেলানো , অলরাউন্ডার হওয়া সত্ত্বেও নীতিশ কুমার রেড্ডিকে বোলিং না করানো এবং চোট এর কারণে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দর এর জায়গায় আয়ুষ বাদোনির দলে অন্তর্ভুক্তি এই সমস্ত ইস্যুতে আঙুল উঠছে ম্যানেজমেন্ট এর ওপর । এই সমস্ত পরিস্থিতি কাটিয়ে শেষ ম্যাচে জিততে হবে শুভমন গিল এর নেতৃত্বধীন টিম ইন্ডিয়াকে । নয়তো হাতছাড়া হবে সিরিজ। অপরদিকে নিউজিল্যান্ডের কাছে ভারতের মাটিতে প্রথমবার একদিনের সিরিজ জয়ের সুযোগ আছে । এর আগে গত ২০২৪ সালে টিম ইন্ডিয়াকে টেস্ট সিরিজ হারালেও একদিনের সিরিজে কখনও হারাতে পারেনি। এখন অপেক্ষার কোন দল শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে পারে ? খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১ টা ৩০ থেকে।
