HUMAYUN KABIR AJUP : রেজিনগরে ভয়ে কাঁটা হুমায়ুন! ভোটের মুখে বাম-কংগ্রেস-তৃণমূলের কাছে হাত পাতলেন নওদার বিধায়ক
কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- নিজের গড় রেজিনগরেই কি হারের ভয় পাচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (HUMAYUN KABIR AJUP )? উপনির্বাচনের আগে বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে নিজের পার্টি অফিসে সাংবাদিকদের হুমায়ুন (HUMAYUN KABIR AJUP )বলেন, “রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ৮৬টি আসনে বিরোধীরা জিতেছে। এর মধ্যে তৃণমূলের ৮০-র বেশি, কংগ্রেসের ২টি, সিপিএমের ১টি ও আইএসএফের ১টি এবং আম জনতা উন্নয়ন পার্টির একজন বিধায়ক রয়েছেন। এই ৮৬ জন বিধায়ক যদি ইগো ভুলে এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ে, তবে ২০২৬-এ এসেও বিজেপিকে রোখা সম্ভব।”
তিনি (HUMAYUN KABIR AJUP ) আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইগো ছাড়ে, সুজন চক্রবর্তী যদি ইগো ছাড়ে, নওশাদ সিদ্দিকী যদি ইগো ছাড়ে ও কংগ্রেস নেতৃত্ব যদি কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে এক টেবিলে বসতে পারে তাহলে কঠিন লড়াই হবে। বাংলার স্বার্থে জোটবদ্ধ লড়াই জরুরি।”
এর আগেই রেজিনগর আসন কংগ্রেসকে ছাড়ার পক্ষে সওয়াল করেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেছিলেন, জাতীয় স্তরে বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত শক্ত করা জরুরি। কংগ্রেসের অধীর চৌধুরী অবশ্য জানিয়ে দিয়েছেন, রেজিনগরে কংগ্রেস নিজের শক্তিতেই লড়বে।
উল্লেখ্য, ২০২৬-এ রেজিনগর ও নওদা – জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর । তিনি ১ লক্ষ ২৩ হাজার ৫৩৬ ভোট পেয়ে জিতেছিলেন। নিয়ম মেনে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। সেখানে এবার নিজের ছেলেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ফলপ্রকাশ ৯ অক্টোবর। রেজিনগরে ৬৮ শতাংশ মুসলিম ও ২৮ শতাংশ হিন্দু ভোটার। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও শেষবেলায় হুমায়ুনের জোটের ডাকে প্রশ্ন উঠছে, তবে কি নিজের গড়েই হারের ভয় পাচ্ছেন তিনি?
