আজকের দিনেরাজনীতি

JALPAIGURI CLASH : জলপাইগুড়িতে এবিভিপি ও এসএফআই সংঘর্ষ, হামলা পাল্টা হামলার অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, জলপাইগুড়ি :- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন ABVP’র বিরুদ্ধে উঠলো ভয়ংকর অভিযোগ। সিপিএমের জেলা পার্টি কার্যালয়ের ওপর হামলা ও পেট্রোল দিয়ে অফিস জ্বালিয়ে দেওয়ার। সোমবার রাতে ঘটনাটি ঘটে এবং উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে (JALPAIGURI CLASH)।

স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাখানেক ধরে বিবাদ ও মারপিট চলে (JALPAIGURI CLASH)। স্থানীয়রা পুলিশে খবর দেওয়ায় ঘটস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। প্রায় রাত ১২ টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন ব্যক্তি।

সূত্রের খবর, SFI ও ABVP’র বিবাদের জেরে এই ঘটনার সূত্রপাত (JALPAIGURI CLASH)। দুই দলের একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। আইন মহাবিদ্যালয় ও আনন্দচন্দ কলেজে এদিন দুই পক্ষের মধ্যে বিবাদ ও মারপিটের অভিযোগ উঠে। সিপিএম অভিযোগ জানাচ্ছে, বোতলে করে পেট্রোল নিয়ে আসে ABVP এর ছেলেরা তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগায়। এছাড়াও ধারাল অস্ত্র দিয়ে পার্টি অফিসের কর্মীদের অপর হামলা করে। ভাঙচুর করে পার্টি অফিস জানালা, দরজা। সাথে পুড়িয়ে দেয় তাদের দলীয় পতাকা।

উল্টো দিকে, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, ” ABVP’র দুজনকে আক্রমণ করে SFI এবং তাদের দেখে কুমন্তব্য করতে থাকে। তিনি বলেন, ABVP’র ছেলেরা যখন জিজ্ঞেস করতে এই রকম মন্তব্যের কারন কি ন্তখন নাকি তাদের ওপর হামলা করে SFI-এর ছেলেরা। এছাড়াও তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। সিপিএম দাপট দেখানোর চেষ্টা করছে, জীবনে ফিরে আসবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *