আজকের দিনেবিশ্বরাজনীতি

America Destroyed Oil Tankers : মার্কিন যুদ্ধজাহাজে হামলার বদলা, ইরানের ৩ তেল ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন যুদ্ধজাহাজে হামলার বদলা নিল আমেরিকা। মধ্যপ্রাচ্যে ইরানের তিনটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করল মার্কিন সেনা। শনিবার, ৫ সেপ্টেম্বর রাতে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানের কথা জানিয়েছে। তাদের দাবি, ইরানের রেভল্যুশনারি গার্ডের তেল বহন করছিল এই জাহাজগুলি। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে উঠল।(America Destroyed Oil Tankers)

সেন্টকম তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, তেহরানের ব্যর্থ হামলার পর এই অভিযান। খার্গ দ্বীপের উপকূলে ‘এম/টি ডাউনি’ এবং জাস্কের কাছে ‘এম/টি স্টার্ক ১’ ট্যাঙ্কারকে ধ্বংস করা হয়েছে। এছাড়া ওমান উপসাগরে ‘এম/টি কাইলো’ বা ‘নক্সেন’ নামের আরও একটি ট্যাঙ্কারও গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী। তবে হামলার আগে মানবিক কারণে সব জাহাজের নাবিক ও নৌকর্মীদের জাহাজ পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই কোনও প্রাণহানি হয়নি।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইআরজিসি-র কাছে বার্তাটি স্পষ্ট হওয়া উচিত: আপনারা যদি আমাদের দু’টি জাহাজে গুলি চালান, তাহলে আপনাদের আরও বড় মূল্য চোকাতে হবে। আমরা আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব। আমাদের বাহিনীদের রক্ষায় বিন্দুমাত্র দ্বিধা করব না।”(America Destroyed Oil Tankers)

উল্লেখ্য, এর কয়েকদিন আগেই গত মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ইরানে বড়সড় হামলা চালিয়েছিল মার্কিন সেনা। তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়। গোটা ইরানে ওই হামলায় মৃত্যু হয় অন্তত ১৮ জনের, আহত শতাধিক।

ইরান ওই হামলাকে ‘বর্বর অপরাধ’ বলে উল্লেখ করেছিল এবং পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের এই পাল্টা হামলা। পরপর এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝাঁজ আরও বাড়ল। তেলের বাজারে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।(America Destroyed Oil Tankers)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *