আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : টানা বৃষ্টির পর সাময়িক স্বস্তি, মঙ্গলবার থেকে ফের দুর্যোগের পূর্বাভাস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দিন কয়েকের টানা বৃষ্টির পর আপাতত সাময়িক বিরতি দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলার আকাশ মেঘমুক্ত। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপ সরে গেলেও নিস্তার নেই। মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট।(Weather0

শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, আজ শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আপাতত অস্বস্তিকর গরম কিছুটা বাড়তে পারে। রবিবারও একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি।(Weather)

মোটের উপর আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে।

সপ্তাহান্তে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও মঙ্গলবার থেকে ফের ভিজবে গোটা বাংলা।(Weather)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *