CJP CLASH : ককরোচ জনতা পার্টিতে বড় ভাঙন, পৃথক ‘CJP-D’ গড়লেন বিদ্রোহীরা, ‘টিম কেজরিওয়াল’ বলে কটাক্ষ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শুরুতে বিপুল সাফল্যের পর এবার বড় ধাক্কা ককরোচ জনতা পার্টিতে (CJP CLASH)। নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পৃথক দল ‘ককরোচ জনতা পার্টি-ডেমোক্র্যাটিক’ (CJP-D) গড়লেন একদা ভলান্টিয়ার মনীশ ব্রহ্মভট্ট। তাঁর অভিযোগ, আড়াল থেকে একটি রাজনৈতিক দল CJP-কে পরিচালনা করছে এবং যুব আন্দোলনকে ‘টিম কেজরিওয়াল’-এ পরিণত করেছেন অভিজিৎ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের জেরে ককরোচ জনতা পার্টির সূচনা করেন অভিজিৎ। NEET আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দেন অভিজিৎ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা। সেই আন্দোলনে যোগ দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
কিন্তু সময়ের সঙ্গে ভিতরের মতবিরোধ সামনে আসছে (CJP CLASH) । বিদ্রোহী নেতা মনীশের দাবি, আন্দোলনকারীদের গুরুত্ব না দিয়ে আম আদমি পার্টির সঙ্গে সংযোগ থাকা লোকজনদেরই কর্তৃত্ব দেওয়া হচ্ছে CJP-তে। তাঁরা শুধু বিজেপির বিরোধিতা করতেই আগ্রহী (CJP CLASH) ।
মনীশ জানান, অভিজিতের বাড়িতে শীর্ষ বৈঠকের খবর পেয়ে অগাস্টের শুরুতে গুজরাত থেকে ছত্রপতি সম্ভাজীনগর পৌঁছন তিনি (CJP CLASH) । যন্তর মন্তরের আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও বৈঠকে ডাকা হয়নি। তাই সহযোগী রাহুল পাণ্ড্যকে নিয়ে অভিজিতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান।
মনীশ বলেন, “আমরা CJP-ডেমোক্র্যাটিকের সূচনা করছি। ঘাম-রক্ত ঝরিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া আসল লোকজন মানুষের কথা তুলে ধরবে। ওঁরা পড়ুয়া, অন্য রাজ্যের সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে চায় না।” CJP-র আটজনের AAP সংযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও প্রমাণ দিতে পারেননি।
মনীশের অভিযোগ অবশ্য গুরুত্ব দিতে নারাজ অভিজিৎ। প্রতিক্রিয়া চাইলে ব্যঙ্গ করে বলেন, “মহেশ ভট্ট পরিচালক বলেই জানি।” মনীশকে চেনেন না বলেও দাবি করেন তিনি। যদিও অভিজিৎ নিজেই স্বীকার করেছেন অতীতে তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করেছেন।
