আজকের দিনেভারত

MONSOON DISASTER : দেবভূমি থেকে অসম, ফের বর্ষা-বিপর্যয়: মৃত ১১, বন্যার কবলে ৩ রাজ্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে আকস্মিক বন্যার রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে দুর্যোগ (MONSOON DISASTER)। উত্তরাখণ্ডে হড়পা বান ও ধসে ৭ জনের মৃত্যু, অসমে গুয়াহাটিতে ধসে মৃত ৪। অন্যদিকে নেপালের ত্রিশূলী নদীর ফুঁসে ওঠা জলে গণ্ডক ও কোশী হয়ে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন (MONSOON DISASTER)। আলমোড়ায় দেওয়াল ধসে ৫ জন ও বন্যার জলে গাড়ি ভেসে ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ১৭২টি রাস্তা বন্ধ, যার মধ্যে পিথোরাগড়, নৈনীতাল ও বাগেশ্বরের দুটি হাইওয়েও রয়েছে। গোলা নদীতে ২৭ হাজার কিউসেক জল ছাড়ায় হলদোয়ানি, উধম সিং নগর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। আবহাওয়া দফতর আলমোড়া, বাগেশ্বর, নৈনীতাল সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে (MONSOON DISASTER)।

অসমে গুয়াহাটির মাথঘারিয়ায় ধসে বাড়ি চাপা পড়ে এক দম্পতি ও তাদের ১১ বছরের মেয়ের মৃত্যু হয়েছে, উদ্ধার ১৯ বছরের ছেলে। অন্য ধসে মৃত ৬৫ বছরের বৃদ্ধ। (MONSOON DISASTER)

উত্তরপ্রদেশে গঙ্গার জল বিপদসীমার ওপর, বারাণসীর ৮৪টি ঘাট জলের তলায়। চিত্রকূটে মন্দাকিনী নদী বিপদসীমার ৪ ফুট ওপর দিয়ে বইছে। ঝাড়খণ্ডে গরওয়া, পলামু, সিমডেগা সহ ১০ জেলায় হড়পা বানের আশঙ্কা ও ৫ সেপ্টেম্বর পর্যন্ত লাল সতর্কতা জারি। (MONSOON DISASTER)

বিহারে গণ্ডক নদী বিপদসীমা ছাড়িয়েছে। ২১ আগস্ট নেপালের ত্রিশূলী নদীর জল বাড়ার পর থেকেই উত্তর বিহারে বন্যা। সেখানে বন্যার জলে ভেসে আসা অচেনা মাছ দেখা যাচ্ছে, যা খেয়ে অসুস্থ হচ্ছেন গ্রামবাসীরা।

পরিস্থিতি মোকাবিলায় উত্তরাখণ্ড, অসম ও ঝাড়খণ্ডে প্রশাসন সতর্ক রয়েছে এবং বন্যা দুর্গতদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরানো হচ্ছে। অন্যদিকে বিহার সরকার বন্যার জলের মাছ না ধরা, না কেনা ও না খাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *