আজকের দিনেবিশ্ব

NEPAL VIRAL HOUSE : জলদানবের গ্রাসেও অটুট নেপালের ‘সবুজবাড়ি’, কী জানালেন বাড়ির মালিক ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালের নুয়াকোটে ভয়ংকর হড়পা বানে চারপাশের বাড়িঘর, গাড়ি খড়কুটোর মতো ভেসে গেলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি সবুজ রঙের চারতলা বাড়ি (NEPAL VIRAL HOUSE) । সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন – অলৌকিক না ইঞ্জিনিয়ারিং-এর কামাল?

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাক্ষুসে ত্রিশূলী নদীর জল-কাদার তোড়ে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু অটুট দাঁড়িয়ে সবুজ বাড়িটি (NEPAL VIRAL HOUSE) । অনেকেই ভেবেছিলেন এটি AI ভিডিও। কিন্তু বাড়ির মালিক প্রকাশ জানিয়েছেন, ঘটনাটি একশো শতাংশ সত্যি।

প্রকাশের দাবি, ঘটনার সময় বাড়িতে ছিলেন পরিবারের ৬ সদস্য (NEPAL VIRAL HOUSE) । তিনি কাছের একটি দোকানে ছিলেন। নদীর জল বাড়ার সতর্কতা পেয়েই বাড়ির দিকে ছোটেন, কিন্তু ততক্ষণে জল ঘিরে ফেলেছে বাড়ি। প্রাণ বাঁচাতে পরিবারের সকলকে নিয়ে প্রথমে চারতলা, পরে ছাদে আশ্রয় নেন। আড়াই ঘণ্টা পর স্থানীয়রা লম্বা পাইপের সাহায্যে তাঁদের উদ্ধার করেন। বাড়িতে না থাকা ছেলেও স্কুল থেকে নিরাপদে ফেরে।

কিন্তু কীভাবে টিকে রইল বাড়িটি (NEPAL VIRAL HOUSE) ? প্রকাশের উত্তর, ৪০ বছর আগে তৈরি এই বাড়ি। তখনকার ইট-সিমেন্ট-বালি ছিল অনেক উন্নত মানের। নদী সংলগ্ন এলাকা বলে ভিত বিশেষভাবে মজবুত করা হয়েছিল, নিচে সড়ক নির্মাণের ২-৩টি স্তরও বসানো হয়েছিল। নিচতলার ব্যাপক ক্ষতি হলেও ভেঙে পড়েনি কাঠামো।

ইঞ্জিনিয়ারিং-এর যুক্তি থাকলেও নেটিজেনদের কাছে এটি ‘রাখে হরি মারে কে’-র জ্বলন্ত উদাহরণ। জলদানবের মুখ থেকে সবুজবাড়ির ৬ সদস্যের বেঁচে ফেরাকে অলৌকিক বলেই মানছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *