Undergoing A Transformation : ভোল বদলাচ্ছে হাওড়া স্টেশন চত্বরের, ২৫০ কোটি ব্যয়ে নতুন রূপে মাছ বাজার ও বাসস্ট্যান্ড !
কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া:- হাওড়া স্টেশন চত্বরকে বিশ্বমানের করে সাজাতে বড় পরিকল্পনা নিল রাজ্য সরকার। হাওড়া স্টেশনের পুরোনো মাছের বাজারের জায়গাতেই প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে অত্যাধুনিক ৬ তলা মাছের বাজার।
সোমবার হাওড়া জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে হাওড়া স্টেশন চত্বর পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। সঙ্গে ছিলেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুর কমিশনার তেজস্বী রানা, কেএমডিএ, রেল ও হাওড়া সিটি পুলিশের কর্তারা।(Undergoing A Transformation)
মন্ত্রী জানান, নতুন বাজারে থাকবে চলন্ত সিঁড়ি, লিফট, আলাদা পার্কিং, মার্কেটিং জোন, কর্মচারীদের থাকার ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যকেন্দ্র এবং বাইরে থেকে আসা বিক্রেতাদের থাকার জায়গা।
শুধু মাছ বাজার নয়, হাওড়া বাসস্ট্যান্ড নিয়েও বড় পরিকল্পনা রয়েছে। মন্ত্রীর কথায়, “হাওড়া বাসস্ট্যান্ডের ছাদ ভেঙে পড়ছে, সাবওয়েতে ঢুকলে শ্বাস নিতে কষ্ট হয়। চারদিকে নোংরা আর ভাঙাচোরা অবস্থা।” ভেঙে পড়া শেড সরিয়ে নতুন শেড তৈরির কাজ অস্থায়ীভাবে শুরু হচ্ছে।(Undergoing A Transformation)
গোটা এলাকার আধুনিকীকরণের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে।
মন্ত্রী উমেশ রাই বলেন, হাওড়া স্টেশন রাজ্যের মুখ্য দুয়ার হলেও গত ৫০ বছরে কোনও উন্নয়ন হয়নি। বাস ও ট্রেন যাত্রীরা যাতে আধুনিক পরিষেবা পান, সেই লক্ষ্যেই দ্রুত কাজ শুরু হবে।(Undergoing A Transformation)
