আজকের দিনেতিলোত্তমা

Shooting By ‘Rabbit’ In City : রাতের শহরে আতঙ্ক! ‘খরগোশ’-এর গুলিতে আহত যুবক, অভিযুক্তের খোঁজে হন্যে পুলিশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের রাতের শহরে গুলি। শনিবার গভীর রাতে নর্থ পোর্ট থানা এলাকায় দুষ্কৃতী কার্তিক সোনাকার ওরফে ‘খরগোশ’-এর গুলিতে আহত হলেন এক যুবক। পারিবারিক বিবাদের জেরেই এই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।(Shooting By ‘Rabbit’ In City)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম সন্তোষ চৌধুরী। রাত ১২টার পর ‘খরগোশ’ ও তার সাগরেদরা পি কে ঠাকুর ঘাট রোডের কাছে আসে। সেখানেই ছিলেন সন্তোষ। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে সন্তোষের পেটে।

ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ‘খরগোশ’ ও তার বাহিনী। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় সন্তোষকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।(Shooting By ‘Rabbit’ In City)

তদন্তে উঠে এসেছে, সন্তোষ ও কার্তিক সম্পর্কে আত্মীয়। কী কারণে বিবাদ তা এখনও স্পষ্ট নয়, তবে আগেও কার্তিক সন্তোষকে মারার হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে।

ঘটনার পর নর্থ পোর্ট থানার পুলিশ অভিযুক্ত ‘খরগোশ’-এর খোঁজে তল্লাশি শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।(Shooting By ‘Rabbit’ In City)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *