তিলোত্তমা

৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। আগামী রবিবার, ১৮ তারিখ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিক নিরাপত্তার স্বার্থে সেতুতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই কারণে টানা আট ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। সূত্রের খবর, সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর কাজ করা হতে পারে।

সেতু বন্ধ থাকাকালীন যান চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা যানগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে পৌঁছনো যাবে। পাশাপাশি হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যেতে পারবেন গাড়িচালকেরা।

এছাড়াও জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দুপুর ১টার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিদ্যাসাগর সেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *