আজকের দিনেবিজ্ঞানবিশ্ব

Purple Hues Clouds : মেঘের আড়ালে বেগুনি রঙের খেলা! মহাকাশ থেকে ‘অদেখা’ আকাশের ছবি তুলে তাক লাগালেন নভশ্চর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , নিউজ ডেস্ক:- আকাশজুড়ে রঙের খেলা! সাদা মেঘের উপর বেগুনির ছটা, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। এবার সেই অদেখা আকাশকেই নিজের ক্যামেরাবন্দি করলেন নভশ্চর ডন পেটিট। তাঁর তোলা সেই বিরল ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।(Purple Hues Clouds)

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে এই অবিশ্বাস্য দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন মার্কিন নভশ্চর ডন পেটিট। এই উচ্চতায় সাধারণ যাত্রীবাহী বিমানও পৌঁছতে পারে না। মহাকাশ থেকেই তিনি দেখতে পান, ঘন কালো মেঘের ভিতর থেকে ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল বেগুনি আলোর রেখা।

নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে ডন লেখেন, ‘মেঘের ভিতর দিয়ে উজ্জ্বল বেগুনি অপূর্ব আলোর খেলা ধরা পড়ল।’ তিনি আরও জানান, এটি তাঁর বিশেষ উচ্চপ্রযুক্তি সম্পন্ন ক্যামেরার কৃতিত্বেই সম্ভব হয়েছে।(Purple Hues Clouds)

আসলে এই আলো কী? বিজ্ঞানীরা বলছেন, এটি হল বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে মেঘের ঘর্ষণে তৈরি হওয়া এক ধরনের বৈদ্যুতিক ফ্ল্যাশ। পৃথিবী থেকে খালি চোখে এই আলো দেখা যায় না, মিলিয়েও যায় মুহূর্তে। কিন্তু মহাকাশ থেকে ডনের লেন্সে স্পষ্ট ধরা পড়েছে সেই বিরল মুহূর্ত।

এই প্রথম নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন প্রায়শই মহাশূন্যের অদেখা রূপ ক্যামেরাবন্দি করেন ডন পেটিট। মহাকাশপ্রেমীদের কাছে তিনি বেশ পরিচিত। দিন দুয়েক আগেই মহাকাশ থেকে আলোয় ঝলমলে বেনারসের রাতের ছবি তুলে পোস্ট করেছিলেন, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবার তাঁর বেগুনি আলোর ছবি দেখে হতবাক নেটিজেনরা।

ছবিটি প্রকাশ্যে আসতেই কমেন্টে ভরে গিয়েছে প্রশংসা। কেউ লিখছেন ‘অপূর্ব’, কেউ বলছেন ‘মনে হচ্ছে স্বপ্নের আকাশ’। এই ছবিই আরেকবার প্রমাণ করল, আমাদের এই মহাবিশ্ব কতটা রহস্যময় ও সুন্দর, যার বেশিরভাগটাই আমাদের চোখের আড়ালে থেকে যায়।(Purple Hues Clouds)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *