24 Sailors Missing : ওড়িশা উপকূলে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ, নিখোঁজ ২৪ নাবিক !
কিউ ইন্ডিয়া বাংলা, পারাদ্বীপ :- বঙ্গোপসাগরে বড়সড় দুর্ঘটনা। ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেল পানামার পতাকাধারী পণ্যবাহী জাহাজ এমভি ওশান-উইনার। জাহাজে থাকা ২৪ জন নাবিকের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী।(24 Sailors Missing)
জানা গিয়েছে, জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছিল। যাত্রাপথেই এই দুর্ঘটনা ঘটে।
শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেডের কাছ থেকে খবর আসে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরই উদ্ধারকার্যের অনুরোধ করা হয়।(24 Sailors Missing)
খবর পেয়েই উদ্ধার কাজে নামে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’। এছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের জাহাজকে সহায়তার জন্য পাঠানো হয়। আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলিকেও বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকাজে সাহায্য করতে বলা হয়েছে।
জাহাজটিতে যে ২৪ জন ক্রু ছিলেন তাঁদের মধ্যে ২০ জন চিনের নাগরিক। এছাড়া ৩ জন মায়ানমার ও একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। এক সিনিয়র আইপিএস আধিকারিক পিটিআইকে বলেন, “কতজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।”(24 Sailors Missing)
শেষ পাওয়া খবরে, এখনও পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নিখোঁজ নাবিকদের খোঁজ চালাচ্ছে কোস্ট গার্ড।
