Sundarbans : সুন্দরবনের নদীতে দুর্ধর্ষ অভিযান ! মাছ ধরার নৌকা থেকে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, আটক ৪ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- গোপন খবরের ভিত্তিতে সুন্দরবনে বড় সাফল্য। উপকূলরক্ষী বাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হল ৪টি দীর্ঘ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
সূত্রের খবর, সুন্দরবন এলাকায় নজরদারির সময় আইএফবি ‘ঝুমা’ নামে একটি মাছ ধরার নৌকাকে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই নৌকার ভিতর থেকে উদ্ধার হয় ৪টি দীর্ঘ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে সুন্দরবন কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় নৌকাসহ ৪ জনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানায় নির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজত চাওয়া হবে। অস্ত্রগুলো কোথা থেকে এল এবং এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সুন্দরবনের নদীপথে অস্ত্র পাচারের বড় চক্রের হদিশ মিলতে পারে। উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
