আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

FIR Against Abhishek : ২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি! অভিষেকের বিরুদ্ধে বিধাননগরে নতুন এফআইআর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আবারও আইনি জটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব” – এই মন্তব্যকে হুমকি আখ্যা দিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক যুবক।

আমতলায় দলের কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনার পরই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিষেক। সাংবাদিকদের তিনি বলেছিলেন, “এই বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।”
এরপর আরও একধাপ এগিয়ে বলেন, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।”

অভিষেকের এই মন্তব্যের ভিডিওর ভিত্তিতে রাজীব সরকার নামে এক যুবক বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যেই সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে-সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ডিজে ও সই জাল মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে তাঁর। এবার বাকি সব মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছে। আদালত রাজ্যকে জানতে চেয়েছে, অভিষেকের বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে।

একদিকে বুলডোজার-বিতর্ক, অন্যদিকে ২০৩১-এর হুঁশিয়ারি। নতুন এফআইআর-এর জেরে আরও চাপে কালীঘাটের সেনাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *