অরূপ রায়কে ঘিরে ‘গদ্দার’ ‘বেইমান’ পোস্টার, উত্তেজনা হাওড়ায়
কিউ ইন্ডিয়া বাংলা:- ‘গদ্দার’ থেকে ‘চোর’ প্রাক্তন শাসকদলকে এইভাবেই তকমা দিচ্ছেন রাজ্যবাসী। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে স্বরূপ বিশ্বাস থেকে অরূপ বিশ্বাসের দিকে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় মানুষ। এছাড়াও দিকে দিকে তৃণমূল নেত্রা-মন্ত্রীদের উপর ক্ষোভের পারদ আছড়ে পড়েছে। হাওড়ায় প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে গদ্দার তকমা দিয়ে পোস্টার ব্যানার ছেয়ে গেল। পোস্টারে বেইমান থেকে গদ্দার বলে সুর চড়িয়েছে স্থানীয়রা। সোমবার সকাল থেকেই উত্তপ্ত থাকল এলাকা। নেতাজী সুভাষ রোড, কালী কুন্ডু লেন, শ্যামাশ্রী সিনেমা হল সংলগ্ন এলাকায় মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে উত্তেজনা ছড়াল। বেশ কয়েকটি পোস্টারে লেখা থাকল ‘দিদির দলকে হাওড়া দুর্বল করে দেওয়ার মূল কাণ্ডারী অরূপ রায়’। আরও একটি পোস্টারে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরেই সাধারণ কর্মীদের বঞ্চিত করে তোলাবাজি, দুর্নীতি, নানা অনিয়মে যুক্ত থাকার পর এখন তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আর সব পোস্টারের নীচে লেখা ছিল, ‘আমরা দিদির সৈনিক’। এই পোস্টার নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তার হদিশ এখনও পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মত, এটি তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভের বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর থেকেই রাজ্যনৈতিক উত্তাপ তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে জনরোষ আছড়ে পড়ে। এর পর থেকে একে একে তৃণমূলের কাউন্সিলাররা গ্রেফতার হতে থাকে। গতকালও ২২ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ এনডিএ-তে জোটে! সেইসঙ্গে দলের সদস্যপদ ও রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়।
