আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mamata-Kalyan : একুশের মঞ্চে নজিরবিহীন অসৌজন্য! মমতার সঙ্গেই প্রকাশ্যে ‘ঝগড়া’ করে মঞ্চ ছাড়লেন কল্যাণ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- একুশে জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চ। আর সেই মঞ্চেই প্রকাশ্যে বাকবিতণ্ডা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ ভাষণ নিয়ে ভর্ৎসনা করতেই ক্ষিপ্ত হয়ে মঞ্চ ছেড়ে চলে যান কল্যাণ। পরিস্থিতি সামলাতে মাঝে আসতে হয় শোভনদেব চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও কল্যাণের ক্ষোভকে সামলানো যায়নি।

মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের একুশে জুলাই মঞ্চে বিজেপি ও দলের অপর অংশকে আক্রমণ করে দীর্ঘ ভাষণ দিচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষদের নাম নিয়ে কটাক্ষও করেন তিনি। বক্তব্য দীর্ঘায়িত হওয়ায় বিরক্ত হন মমতা। ইশারায় সংক্ষেপ করতে বললেও কল্যাণ বলেই যান।

এরপর কুণাল ঘোষ এসে ভাষণ শেষ করার অনুরোধ করেন। মঞ্চে ফিরে এলে দলনেত্রী তাঁকে এত বড় ভাষণ নিয়ে ভর্ৎসনা করেন এবং কম করে বলার পরামর্শ দেন। এতেই রেগে যান কল্যাণ। পালটা অন্য সাংসদদের তুলনায় দলে নিজের অবদানের কথা তুলে ধরেন। তারপর চেয়ারে না বসে সোজা মঞ্চ থেকে নেমে যান।

অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে ছুটে আসেন শোভনদেব চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক বোঝানোর চেষ্টা করেও রাগে অগ্নিশর্মা কল্যাণকে থামানো যায়নি।

দলের শহিদ স্মরণ দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে দলনেত্রীর সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডা রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে। এই ঘটনায় তৃণমূলের অন্দরের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *