Gujarat ATS: মাদ্রাসায় চলত মগজধোলাই! দেশজুড়ে টাইম বোমা হামলার ছক, গুজরাট এটিএস জালে পাঁচ জঙ্গি
কিউ ইন্ডিয়া বাংলা- হোয়াইট কলার মডিউল গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। এই ঘটনায় নজরে এসেছিল হরিয়ানার আল ফালহা মেডিক্যাল কলেজ। এর পরে দেশের খবর পাকিস্তানে পাচারের অভিযোগে একাধিক গ্রেফতার হয়। এবার দেশজুড়ে টাইম বোমা হামলার ছক। যদিও সে ষড়যন্ত্র করার আগেই তদন্তকারীরা হাতে নাতে পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। গোপন অভিযান চালাত এই জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।
এটিএস সূত্রে খবর, ভারতের একাধিক জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালাতে বিস্ফোরক সংগ্রহ করেছিল এই সন্দেহভাজন জইশ সদস্যরা। গ্রেফতার হওয়া এই পাঁচজনই টাইম বোমা পাশাপাশি নানা ধরনের বিস্ফোরক বাতাতেও পারদর্শী। তদন্তকারীদের আরও দাবি, পাকিস্তানের নির্দেশ মেনে কাজ করছিল এই দলটি। শুধু তাই নয়, জঙ্গি হামলা চালাতে সীমান্তের ওপার থেকে সেকেন্ডহ্যান্ড গাড়িও কেনারও নির্দেশও দেওয়া হয়েছিল। তদন্তকারীদের তরফে আরও জানানো হয়েছে, সপ্তাহখানেক আগে গুজরাট ও মধ্যপ্রদেশের জইশের একটি স্লিপার সেলের সন্ধান পাওয়া যায়।
তদন্তে নেমে দুই রাজ্যে ৮ সদস্যকে গ্রেফতার করে এটিএস। মাদ্রাসার আড়ালেই চলত মগজধোলাই। এমনকী জঙ্গিদলে নিয়োগ, হামলার প্রশিক্ষণ দেওয়া হত। অভিযুক্তদের জেরা করে আরও ৫ জইশ সদস্যের সন্ধান মেলে। গুজরাটের একাধিক জেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে এই ৫ জনকে। তদন্তে জানা যাচ্ছে, ‘দারুল ইসলাম’ নামে একটি সংগঠন তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপের ব্লু প্রিন্ট সাজাচ্ছিল জঙ্গিরা। গুজরাটই তাদের মূল ঘাঁটি। এখান থেকেই দেশের একাধিক বড় শহরে হামলার ছক কষা হয়। এই ৫ অভিযুক্তকে নিয়ে এখনও পর্যন্ত এই স্লিপার সেলের ১৩ জন সদস্যকে গ্রেফতার করল গুজরাটের এটিএস। রাজ্যের আর কোথায় কোথায় এই জঙ্গি সংগঠন ছড়িয়ে ছিটিয়ে আছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
