আজকের দিনেবিশ্ব

Balochistan-Pakistan Conflict: বালোচিস্তানে পাক সেনার কনভয়ে মারণ হামলার দায় স্বীকার করে ভিডিও প্রকাশের দাবি বিদ্রোহীদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- মুখোমুখি সম্মুখ সফরে পাকিস্তান ও বালোচ। স্বাধীন বালোচিস্তান ঘোষণা করেছিল বিদ্রোহীরা। দাবি তোলা হয়েছিল বালোচের ৮৫ শতাংশ এলাকা তাঁদের নিয়ন্ত্রণে। তার ঠিক পরেই ‘পাকিস্তান অধিকৃত’ বালোচিস্তানে পাক সেনার কনভয়ে মারণ হামলা চালালো বিদ্রোহীরা। এই হামলায় অন্তত ৪৫ জনের বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বালোচিস্তানের মাস্তুং জেলায়। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।এই হামলার দায় স্বীকার করেছেন বালোচের মুখপাত্র জিয়ন্দ বালোচ। এক বিবৃতি বিএলএ-এর মুখপাত্র জিয়ন্দ বালোচ জানিয়েছেন,  বৃহস্পতিবার তাঁদের বিশেষ শাখা ‘ফতহ স্কোয়াড’-এর তরফে এই অভিযান চালানো হয়।

বালোচিস্তানের মাস্তুং জেলার খদকোচা এলাকায় পাক সেনা জওয়ানদের নিয়ে যাওয়া একটি বাসে আত্মঘাতী হামলা চালানো হয়। এই ঘটনায় বাসে থাকা অধিকাংশ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিস্ফোরণে পর কনভয়ে থাকা বাকি বালোচ বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই শুরু হয় বালোচের। দু’পক্ষের গুলির লড়াইয়ে আরও বেশ কয়েকজন পাকসেনার মৃত্যু ও বহু জওয়ান আহত হয়েছেন। বিদ্রোহীদের দাবি, শীঘ্রই এই হামলার ছবি ও ভিডিও তারা প্রকাশ করবে। এই হামলায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি পাক সরকার। হামলার কথা স্বীকার করলেও হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি। হামলার পর কোয়েটার একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, বালোচিস্তানের পাকিস্তানি শাসন থেকে দাসত্ব মুক্ত হতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে বালোচ লিবারেশন আর্মি। বালোচের কর্মকাণ্ডে বেশ চাপে শরিফ সরকারের পাকিস্তান। এই অবস্থায় পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *