Mehbooba Mufti: অনশন আন্দোলনকারী সোনম ওয়াংচুকের সঙ্গে কেন্দ্রের আচরণকে ব্রিটিশ শাসনের সঙ্গে তুলনা মুফতির
কিউ ইন্ডিয়া বাংলা- অনশনের ২০ দিন। শরীর ভেঙেছে, একধাক্কায় কমেছে ওজন। তার পরেও নিজের সিদ্ধান্তে অঞ্চল লাদাখের বিশিষ্ট সমাজসেবী সোনম ওয়াংচুক। এবার সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। শুক্রবার মুফতি সোনমের সঙ্গে কেন্দ্রের এই আচরণকে ব্রিটিশ শাসনের সঙ্গে তুলনা করলেন তিনি। সেই সঙ্গে দিল্লির যন্তরেমন্তরে সোনম ওয়াংচুকের এই অনশন আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করলেন। বিজেপি মেহবুবা মুফতির পাল্টা জবাব দিয়েছে এবং তাঁর বক্তব্যকে ‘প্রচার পাওয়ার কৌশল ও খামখেয়ালিপনা’ বলে অভিহিত করেছে। মুফতি বলেন, সোনম ওয়াংচুক নিট-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধাদের পদত্যাগ দাবি ও জেন-জি দের সুরক্ষার জন্য নিজের জীবনের পরোয়া না করে অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর এই অনশন আন্দোলন দেশ থেকে বিদেশি শক্তিতে তাড়ানোর জন্য যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা আন্দোলন করেছিলেন সেই সময়কে মনে করিয়ে দেয়।
দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (Cockroach Janta Party) বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকারের অস্বীকৃতির সমালোচনা করে পিডিপি প্রধান বলেন, ব্রিটিশরা হয়তো চলে গেছে, কিন্তু “ঔপনিবেশিক মানসিকতা যেন এখনও রয়ে গেছে”। পিডিপি নেত্রী বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের এমন উদাসীনতা ও নির্মমতাকে আর কীভাবে ব্যাখ্যা করা যায়? তারা যন্তর মন্তরে সমবেত সেই তরুণদের—যারা ভারতের ভবিষ্যৎ গড়ে তুলবে—তাদের সঙ্গে কথা বলতেই অস্বীকার করছে,” মুফতি বললেন। বিজেপি নেতা রণবীর সিং পাঠানিয়া বলেছেন, এই বিবৃতিটি কেবল মুফতির “চরম অজ্ঞতা ও খামখেয়ালিপনা”কেই তুলে ধরে। এর আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান যে, তারা যেন তাঁকে অনশন ভাঙাতে ও আন্দোলনরত তরুণদের সঙ্গে আলোচনায় বসতে রাজি করায়।
