আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Changed Bengal : বদলের বঙ্গে নতুন প্রথা! ১৫ আগস্ট রাজ্যবাসীকে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১৫ বছর পর বদলালো ছবিটা। স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫ আগস্ট প্রথমে দূরদর্শনে সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ। তারপরই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রথম বড় ‘জন-বার্তা’ হিসেবেই দেখা হচ্ছে একে।

রাজ্য বিজেপির তরফে সপ্তাহখানেক আগেই মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব পাঠানো হয়। দলের যুক্তি ছিল, সরকার গঠনের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক সংস্কার – আগামী পাঁচ বছরে সরকার কোন পথে এগোবে তা স্পষ্ট করার জন্য স্বাধীনতা দিবসের মঞ্চই সেরা।

বিজেপির এক নেতার কথায়, “এটি শুধু শুভেচ্ছাবার্তা নয়। নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।”
দলের বক্তব্য, দেশের বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীই ১৫ আগস্ট ভাষণ দেন। কিন্তু গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথা চালু করেননি। তাই নতুন সরকার সেই ধারা ফেরাতে চায়।

সরকারের শীর্ষ স্তরে আলোচনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাবে সম্মতি দেন। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ রেকর্ড হয়ে গিয়েছে।
শনিবার ১৫ আগস্ট, মোদির ভাষণের পরপরই দূরদর্শন সহ অন্যান্য চ্যানেলে সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর বক্তব্য।

শাসকদলের মতে, নতুন সরকারের অগ্রাধিকার এবং আগামীর রূপরেখা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ।

বদলের বাংলায় স্বাধীনতা দিবসের মঞ্চে ফিরছে মুখ্যমন্ত্রীর ভাষণ। রাজনৈতিক মহলের মতে, এটি কেবল উৎসবের বার্তা নয়। ‘বদলের সরকার’ কী করতে চায়, মানুষ কী প্রত্যাশা করতে পারে – সেই বার্তাই ১৫ আগস্ট জাতির উদ্দেশে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *