আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : শেষ বলে ম্যাচ জিতল গুজরাট, জয়ের হ্যাটট্রিক হলো না দিল্লির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দিল্লি ক্যাপিটালস এর জয়ের হ্যাটট্রিক আটকে দিল গুজরাট টাইটানস। শেষ বলে দিল্লির জয়ের জন্য দরকার ছিল দুই রান । তবে প্রসিদ্ধ কৃষ্ণার বল মিস করেন ডেভিড মিলার। রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি । এক রানে ম্যাচ জিতে এবারের আইপিএল ২০২৬-এর জয়ের খাতা খুলল শুভমন গিলের দল । চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না ডেভিড মিলার ।

আজ টসে জিতে বিপক্ষ গুজরাট টাইটানস কে প্রথমের ব্যাটিং করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। আজকে দলে ফেরেন গুজরাট অধিনায়ক গিল । ইনিংসের শুরুতে সাই সুদর্শন এর উইকেট হারালেও দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক শুভমন গিল ও জস বাটলার । দ্বিতীয় উইকেটে ৬০ রানের পার্টনারশিপ হয় । ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন বাটলার । এই উইকেটটি পড়ার পরে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ১০৪ রানের পার্টনারশিপ করেন গুজরাট অধিনায়ক । গিল আউট হন ৪৫ বলে ৭০ রান করে । ওয়াশিংটন সুন্দরের সংগ্রহ আজকে ৩২ বলে ৫৫ রান। শেষমেষ নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তোলে গুজরাট টাইটানস। দিল্লির হয়ে সর্বাধিক ২ উইকেট নেন মুকেশ কুমার , তবে তিনি ৫৫ রান খরচ করে ফেলেন নিজের চার ওভারে । একটি করে উইকেট পান লুঙ্গি এনগিডি ও কুলদীপ যাদব ।

রান তাড়া করতে নেমে দিল্লির ওপেনিং জুটি ভালো শুরু করে । প্রথম উইকেটে ওঠে ৭৬ রান । শ্রীলংকান ওপেনার পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৪১ রান করেন। আজকে ফর্মে ফেরেন কে এল রাহুল । এই উইকেট কিপার ব্যাটারের সংগ্রহ ৫২ বলে ৯২ রান । দলের মিডল অর্ডার আজকে ব্যর্থ হয়। নিতিশ রানা ও সমীর আজকের রান পাননি । অধিনায়ক অক্ষরও ব্যাট হাতে ব্যর্থ হন। দিল্লির জন্য প্রাণপণ চেষ্টা করেন ডেভিড মিলার । তিনি ৪১ রান করে অপরাজিত থাকলেও আজকে দলকে জয় এনে দিতে পারেননি। শেষ বলে এক রানে ম্যাচ জিতে যান শুভমন গিলরা ।

আজকে জয় পেয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এলো গুজরাট টাইটান্স, আর দিল্লির কাছে সুযোগ ছিল টেবিলের শীর্ষে যাওয়ার ম্যাচ হেরে তারা থেকে গেল চার নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *