আজকের দিনেবিশ্ব

Typhoon Bavi: চীনে আছড়ে পড়ল শক্তিশালী টাইফুন বাভি, বাতিল উড়ান, বিদ্যুৎহীন দেড় লক্ষ পরিবার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- চীনে আছড়ে পড়েছে টাইফুন বাভি। এই বিধবংসী ঝড় মোকাবিলায় তাইওয়ান বিমান ও নৌকা চলাচল বাতিল করেছে। বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। টাইফুন মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। জানা গেছে, শনিবার তাইওয়ানে আছড়ে পড়েছে টাইফুন বাভি। ফলে শত শত উড়ান ও ফেরি পরিষেবা ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত ৩৬ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রায় ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রায় দেড় লক্ষের উপর বাড়িতে বিদ্যুৎ নেই।

তাইওয়ান তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর গত দুদিনে ৯১৩টি বিমান বাতিল করেছে, এর মধ্যে ৭৬০ টি বাতিল করা হয়েছে শুধু শনিবার। উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল ৪ টের পর। বাতিল হওয়া পরিষেবাগুলোর মধ্যে হংকং, সিঙ্গাপুর, টোকিও, শেনজেন, ব্যাংকক, ওসাকা, হো চি মিন সিটি, সান ফ্রান্সিসকো, ভ্যাঙ্কুভার, মিলান, প্যারিস, লস এঞ্জেলেস এবং আমস্টারডামগামী ফ্লাইট।  ফেরি পরিষেবাও ব্যাহত হয়েছে; শনিবার ১৩টি রুটে ১১৬টি ফেরি চলাচল স্থগিত রাখা হয়। সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ মানুষকে তাইওয়ানের দূরবর্তী দ্বীপগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে তারা সেখানে আটকা না পড়েন।

তাইওয়ানের আবহাওয়া দফতর জানিয়েছে যে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঝুঁকিটি বজায় থাকবে, কারণ এ সময়ের মধ্যেই টাইফুনের কেন্দ্রটি দ্বীপের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে এবং এর প্রভাবে তীব্র ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঝড়টি চীনের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ায় সমুদ্র ও স্থলভাগের জন্য জারি করা সতর্কতা রবিবার সকালেই তুলে নেওয়া হতে পারে। উত্তর ও মধ্য তাইওয়ানের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে নিচু এলাকাগুলো ভূমিধস, পাথর ধসে পড়া এবং আকস্মিক বন্যার ঝুঁকির মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *