আজকের দিনেভারত

Puri Rath Yatra : পুরীতে রথযাত্রায় এবার AI নজরদারি, ‘নো ফ্লাইজিং জোন’ ওড়ানো যাবে না ড্রোন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- প্রতি বছরের এবারেও পুরীতে রথযাত্রা ঘিরে মাতোয়ারা জগন্নাথধাম। এবছর রথযাত্রা আগামী ১৬ জুলাই। ২৭ জুলাই পর্যন্ত এই উৎসব চলবে। ১৬ জুলাইকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মহাসমারোহ পালনের জন্য তৈরি ওড়িশা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা মোতায়েন থাকছে। প্রায় ১২ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। সেই সঙ্গে থাকবে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী। পুরী প্রশাসন ৫ কিলোমিটার রেডিয়াস এলাকায় নো ফ্লাইনিং জোন ঘোষণা করেছে। এই সাময়িক নিষেধাজ্ঞার আওতায় উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি না নেওয়া পর্যন্ত উৎসব এলাকায় ড্রোন ও অন্যান্য চালকবিহীন আকাশযান (UAV) পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।

দেশ বিদেশ থেকে এবারেও দর্শনার্থী থেকে পর্যটকদের ভিড় বাড়বে। জগন্নাথ দেব  দর্শনে পর্যটক ও ভক্ত নিরাপত্তা দিতে সক্রিয় প্রশাসন।  অনুমান প্রায় কয়েকলক্ষ ভক্ত সমাগম হবে রথযাত্রাকে ঘিরে। বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করা এবং ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রাকে বহনকারী তিনটি সুদৃশ্য রথের যাত্রাপথে কোন ধরনের বিঘ্ন এড়াতে সব রকমভাবে প্রস্তত ওড়িশা সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে যে, অননুমোদিত ড্রোন চলাচল জননিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং নজরদারি ও জরুরি উদ্ধারকাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে।

হিন্দুদের অন্যতম উৎসব এই পুরীর রথযাত্রা। প্রতি বছর এই উৎসব পালিত হয়। বিশ্বজুড়ে ভক্তরা এই উৎসবে অংশ নিতে এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করতে আসেন। তবে, বিধিনিষেধ চলাকালীন কেবল সরকারি সংস্থা এবং আনুষ্ঠানিক নজরদারি ও পর্যবেক্ষণের জন্য অনুমোদিত নিরাপত্তা কর্মীরাই ড্রোন পরিচালনা করতে পারবেন।

জগন্নাথ রথযাত্রা প্রতি বছর ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়।  জনসমাগমের এই বিপুল চাপ সামাল দিতে ওড়িশা পুলিশ পুরীজুড়ে হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত নজরদারি ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি, কুইক রেসপন্স টিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও কাজে লাগিয়েছে। কর্তৃপক্ষ দর্শনার্থীদের কাছে আরও আহ্বান জানিয়েছে যেন তারা উৎসব চলাকালে নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করেন, নির্ধারিত পথ অনুসরণ করেন এবং নিষিদ্ধ কোনও সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে না রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *