Mumbai Heavy Rain: প্রবল বৃষ্টিতে তছনছ মুম্বাই, গাছ চাপা পড়ে মৃত ১০
কিউ ইন্ডিয়া বাংলা- প্রবল বৃষ্টিতে (Heavy Rain) লন্ডভন্ড অবস্থা মুম্বইয়ের (Mumbai) । জায়গায় ভূমিধস (Landslide), যানজট থেকে বিপর্যস্ত বাণিজ্যনগরী। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জলমগ্ন (Water Logged) বহু এলাকা। এমনকী বাড়ি ভাঙা ও গাছ চাপা পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্বোধনের মাত্র ২ মাসের মধ্যে ধসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকা। মুম্বই, পুণে এক্সপ্রেসওয়ের ২ নম্বর টানেল। বন্ধ করে দেওয়া হয়েছে এই রুটের যান চলাচল। ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্রের একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট (Red Alert) ।
প্রশাসনের তরফে জানা গেছে, বৃষ্টির কারণে কুরলায় রাস্তার পাশে দোকান গাছ উপড়ে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। খোলা ম্যানহোলে পড়ে আরও একজন মারা গেছে। নবি মুম্বইয়ে জলপ্রপাতে নেমে মৃত্যু হয় দুই যুবকের। বৃষ্টিতে জল বেড়ে যাওয়ায় এই জলপ্রপাত নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়া লোহাগড় দুর্গের কাছে পাটন গ্রামে ধসের জেরে একটি পরিবার আটকে পড়েছে বলে জানা গেছে। তাঁদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পাশাপাশি শহরের জায়গায় দুর্ঘটনার জেরে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেছে পুণে-মুম্বই একপ্রেসওয়ের ২ নম্বর টানেল। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ১৩.৩ কিলোমিটার দীর্ঘ এই টানেল উদ্বোধন করা হয়েছিল গত ২৬ মে। খান্ডালা ঘাট এলাকা এড়িয়ে যাতায়াতের সুবিধায় তৈরি এই টানেল ধসের কারণে পুরোপুরি বন্ধ করা হয়েছে। বাস, ট্রাক ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গাড়ি যাচ্ছে অন্য রাস্তা হয়ে। মুম্বইগামী রাস্তা বন্ধ থাকায় যানবাহনগুলিকে লোনাভালার ভিতর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আরও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আইএমডি।
থানে, পালঘর ও রায়গড়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মুম্বইতে জারি আছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যাপক দুর্যোগের আশঙ্কায় এই সব এলাকায় সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। ৬ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করেছে মুম্বই বিশ্ববিদ্যালয়। বৃষ্টির জলে ডুবে গেছে সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টির কারণে অন্তত ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে, আরও ৯টি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।
