Pune Incident: বর্ষার বৃষ্টিতে খোলা নিকাশি গর্তে পড়ে পুনেতে মর্মান্তিক মৃত্যু শিশুর
কিউ ইন্ডিয়া বাংলা- ভারী থেকে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। বর্ষার জমা জল প্রাণ কেড়ে নিল এক শিশুর। পুনের ঘটনার। মৃত শিশুর নাম সোহম লাখান কাসবে। নিজের বাড়ি লাগোয়া একটি নিকাশি গর্তে পড়ে যায়। শিশুটি বাড়ির সামনে খেলছিল বলে খবর। অভিযোগ উঠেছে যে, পয়ঃনিষ্কাশন ও বৃষ্টির জল বের হওয়ার জন্য খনন করা চারটি গর্ত রয়েছে এখানে। কিন্তু সেগুলিতে কোনও ধরনের ধরনের নিরাপত্তাব্যবস্থা ব্যবস্থা নেই , মুখ খোলা, ঢাকনা নেই। পুনের লোনি কালভোর পুলিশ এক অজ্ঞাতপরিচয় ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মুম্বাইয়ের চেম্বুরে স্কুল বাসের ওপর গাছ পড়ে ১১ বছর বয়সী ভিহান শ্রীবাস্তবের মৃত্যুর ঘটনার ঠিক কয়েক দিনের মধ্যেই এই ঘটনাটি ঘটল। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চারজন সামান্য আহত হয়েছে এবং এক বালক গুরুতরভাবে আহত হয়েছে। এদের মধ্যে চারজনের আঘাত সামান্য হলেও একজনের গুরুতর। মেয়র ঋতু তাউডে অভিযোগ করেছেন যে, ওই নির্দিষ্ট গাছটির ঝুঁকির বিষয়ে বাসিন্দাদের করা অভিযোগগুলো স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলো এড়িয়ে গিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা পুর-কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এলাকার বিপজ্জনক ও ওপরের দিকে ভারী হয়ে থাকা গাছপালা নিয়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিতে বানভাসী মুম্বই। রাস্তা জলমগ্ন। বিপর্যস্ত বাণিজ্যনগরী। আরও দুর্যোগ ঘনিয়ে আসছে বার্তা দিয়েছে মৌসম ভবন। অতিভারী বৃষ্টিতে জলের তলায় মুম্বই। রাজ্যজুড়ে তীব্র যানজট।
