আজকের দিনেবিশ্ব

তারেক জমানাতেও অব্যাহত হিন্দু বিদ্বেষ, বাংলাদেশে পুরোহিতের উপর প্রাণঘাতী হামলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের উত্তপ্ত বাংলাদেশ। তারেক শাসনামলেও ফের হিন্দু বিদ্বেষের শিকার হতে হল মন্দিরের পুরোহিতকে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরির উপর এলোপাথাড়ি কোপ। গুরুতর জমানায় অবস্থায় হাসপাতালে ভর্তি ওই পুরোহিত। গত সোমবার রাত ১২ টা নাগাদ তার উপর এই হামলা চালানো হয়। ঢাকার ওয়ারি থানার ১৫ নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের সামনে আচমকাই সুভাষের উপরে দুষ্কৃতী হামলা চলে। তিনি বাড়ি থেকে বেরিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন। আচমকাই তার উপর এই হামলা চলে। মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্তরা। সারা রাত পড়ে থাকার পরে সকাল ৮ টা নাগাদ তাঁকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। এদিকে দুষ্কৃতীরা সুভাষের বোনকে ছিনতাই করা মোবাইল থেকে ফোন করে ২০ হাজার টাকা তোলা দাবি করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বর্তমানে সুভাষ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউনুস আমল থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছিল, সেই ধারাই অব্যাহত থাকল তারেক রহমানের আমলে। ইউনুস আমলে ভারত থেকে বার বার বাংলাদেশকে এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও গা ছাড়া মনোভাব দেখিয়েছিল বাংলাদেশ। তারেক রহমান গদিতে বসার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে বলে আশা করেছিল বিশেষজ্ঞমহল। কিন্তু বাংলাদেশের মনোভাবের কোনও পরিবর্তন নেই এমন চিত্রই সামনে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *