ভেনেজুয়েলার ভূমিকম্পের আতঙ্কের ছাপ দিল্লিতেও
কিউ ইন্ডিয়া বাংলা:- ভেনেজুয়েলা, ফিলিপিন্সের ভূমিকম্পের আতঙ্ক কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এবার আতঙ্ক ধেয়ে এল ভারতেও। শনিবারে কেঁপে উঠল দিল্লি, জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সন্ধ্যে ৭টা ৪মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। জাতীয় ভূকম্পনকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানের কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ২১৫ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের পর পরই ঘরের বাইরে বেরিয়ে আসেন মানুষজন। অফিসগুলিও খালি করে দেওয়া হয়। ভেনেজুয়েলার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানেও।
উল্লেখ্য, শনিবার ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। শনিবার সন্ধ্যায় ফের কাঁপল ইসলামাবাদ। এদিকে শনিবার সকালে মৃদু কম্পনে কেঁপে ওঠে হিমাচলের চাম্বা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২।
